admin
প্রকাশিত: 7:25 AM, October 15, 2026
আক্তার হোসেন:
সিলেটের জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ফুলকুচি গ্রামে এক অসহায় বৃদ্ধের জমির ফলজ গাছ কেটে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত এক ভূমিখেকো চক্রের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আজির আলীর (৭৬) সঙ্গে জমি নিয়ে মিছির আলী ও রহিম আলীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতিপূর্বে ২০১৬ সালেও চক্রটি একইভাবে গাছ কেটেছিল। সেসময় এলাকার মুরব্বিদের মধ্যস্থতায় বিবাদীরা নিজেদের অপরাধ স্বীকার করে পায়ে ধরে ক্ষমা চেয়ে বিষয়টি সমাধান করেছিল। কিন্তু তাদের স্বভাবের কোনো পরিবর্তন হয়নি।
সম্প্রতি উক্ত জমি সংক্রান্ত মামলায় (জালালাবাদ বিবিধ মামলা নং- ২৯/২০২৬ইং) আদালত আজির আলীর পক্ষে রায় দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৪ অক্টোবর গভীর রাতে সন্ত্রাসীরা জোরপূর্বক জমিতে ঢুকে ৮-১০টি ফলজ গাছ কেটে ফেলে, যার আনুমানিক ক্ষতি প্রায় ৬০ হাজার টাকা।
পরদিন সকালে গাছ কাটা দেখে প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র উঁচিয়ে বৃদ্ধ ও তাঁর পরিবারকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়।
ভুক্তভোগী আজির আলী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করার পর জালালাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও হুমকি দিচ্ছে বলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। এলাকাবাসী এই সন্ত্রাসী চক্রটিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এবিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা