admin

প্রকাশিত: 6:22 AM, June 29, 2026

জাহাঙ্গীরনগরে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেটের দৌরাত্ম্য, থানায় জিডি

জাহাঙ্গীরনগরে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেটের দৌরাত্ম্য, থানায় জিডি

সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও শুরু হয়েছে প্রকাশ্য পাহাড় ও টিলা কাটা। পূর্বে মামলা এবং প্রশাসনিক পদক্ষেপের পরও থামানো যাচ্ছে না একটি প্রভাবশালী চক্রের এই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড। উল্টো টিলা কাটার প্রতিবাদ করায় এবং ভূমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর, গোয়াবাড়ি ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র এক্সেভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে পাহাড় ও টিলার মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছে। প্রশাসনের নজরদারি এড়াতে চক্রটি দিনের পাশাপাশি রাতের আঁধারে ট্রাক ও ডাম্পারযোগে মাটি সরিয়ে নিচ্ছে। এর ফলে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসীর সুনির্দিষ্ট অভিযোগ, এই অবৈধ মাটি কাটা ও পরিবহন সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন জাহাঙ্গীরনগর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে স্থানীয় ‘হাফিজ মেম্বার’। তাঁর সহযোগী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করছে ড্রাইভার মিনাল, মতিন মিয়া, বিরাজুল, মুহিবুর, ইকবাল, রাজু মিয়া ও রুবেল মিয়াসহ একটি চক্র।

স্থানীয়রা জানান, ইতিপূর্বেও টিলা কাটার অভিযোগে হাফিজ মেম্বারসহ কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হয়েছিল। ওই ঘটনার পর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি আবারও বেপরোয়া হয়ে উঠেছে এই সিন্ডিকেট।

টিলা কাটা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী এক নারী ওই জিডিতে অভিযোগ করেন, হাফিজ মেম্বার ও তাঁর লোকজন তাঁদের পরিবারকে ক্রমাগত ভয়ভীতি, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। জিডি করার পর থেকে ওই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা করছে।

স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা বলছেন, সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কাটার ফলে বর্ষা মৌসুমে ভূমিধস, মাটির ক্ষয় এবং জননিরাপত্তার বড় ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে বসতিপূর্ণ এলাকার পাশে টিলা কাটার কারণে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্থানীয় পরিবেশবাদী সংস্থাসমূহ মনে করছে, টিলা ধ্বংসের পাশাপাশি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর বিষয়টি অত্যন্ত গুরুতর। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে এই অঞ্চলের অবশিষ্ট টিলাগুলোও হারিয়ে যাবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন জাহাঙ্গীরনগরের সাধারণ বাসিন্দারা।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন