admin
প্রকাশিত: 5:01 PM, October 27, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী মানুষের প্রতি সর্বদা আন্তরিক : ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী মানুষের প্রতি সর্বদা আন্তরিক। প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, স্বাবলম্বী ও মানব সম্পদে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সেই সব সুযোগ সুবিধা গ্রহণ করে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করতে হবে। তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা দেখে অভিভুত হয়ে বলেন, তাদেরকে সমাজে অবহেলিত না ভেবে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। তিনি জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি সকল সুযোগ-সুবিদা বাস্তবায়নে নিজ উদ্যোগে সহযোগিতার আশ^াস প্রদান করে সমাজের সর্বমহলকে প্রতিবন্ধী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
তিনি গত রবিবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট বিভাগীয় প্রধান সংগ্রাম সিংহ, বৈশাখী টিভি সিলেট প্রতিনিধি এস. সুটন সিংহ, ইমজা’র সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি, ফটো সাংবাদিক মামুন হাসান, বাংলা টিভি’র ক্যামেরা পার্সন এস আলম আলমগীর, ঢাকার ডাক সিলেটের ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
জিডিএফ’র কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক রণজিৎ কুমার সিংহ, আধুনিক টিভি’র মামুন চৌধুরী, ইনডিপেনডেন্ট টিভি’র রানা, চ্যানেল ২৪’র শিমুল আহমদ, প্রথম সিলেটের হাসান কবীর চৌধুরী, সংবাদ দিগন্ত’র আশরাফ আহমদ, জয়নুল, সাকিব, খাইরুল, শিবলুর রহমান রাহুল, জিডিএফ সদস্য ফাতেমা বেগম, শিক্ষক মোঃ আফজাল শিকদার, স্বরুফা বেগম, আনিসুল হক, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, শিক্ষার্থী আফসানা আক্তার মুন্নি, রেশমা আক্তার রিয়া, অহনা বেগম, সহায়ককর্মী নূরজাহান প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে লেখা মানপত্র প্রদান করেন। বিজ্ঞপ্তি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে।
মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)
তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুস্থ সমাজ গড়তে চায় সরকার : নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, প্রধানমন্ত্রী তারেক
বড়গাং নদীতে বালুর নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ, দৈনিক লেনদেন লাখ লাখ টাকা জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় পিয়ারা বেগম (৬৩) নামের
স্টাফ রিপোর্টার: চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিন তিনটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন
চুনারুঘাট প্রতিনিধি: জীবিকার টানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের যুবক খলিলুর রহমান রিফাত (২৭)। পরিবারের