admin
প্রকাশিত: 12:41 PM, April 3, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
জীবন আর মৃত্যুর মাঝে এক কঠিন লড়াই লড়ছে ১৫ বছরের কিশোরী ফারিয়া নুর আশা। সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী গ্রামের এই কিশোরী ‘সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস’ নামক একটি জটিল ও দীর্ঘমেয়াদি অটোইমিউন রোগে আক্রান্ত। বর্তমানে রোগটি চতুর্থ পর্যায়ে (স্টেজ-৪) পৌঁছে যাওয়ায় তার জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হয়েছে।
অদৃশ্য শত্রু যখন নিজের শরীর চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, লুপাস এমন এক রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউন সিস্টেম) ভুলবশত নিজের সুস্থ কোষ ও টিস্যুকেই আক্রমণ করতে শুরু করে। ফারিয়ার ক্ষেত্রে এই মরণব্যাধি তার জয়েন্ট, ত্বক এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক প্রদাহ সৃষ্টি করেছে। বর্তমানে সে তীব্র ক্লান্তি, গাঁটে অসহ্য ব্যথা, জ্বর এবং মুখে প্রজাপতির মতো লাল র্যাশে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।
চিকিৎসায় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ ফারিয়ার পিতা মো. আব্দুল আহাদ একজন স্বল্প আয়ের মানুষ। আদরের মেয়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে তিনি তার সহায়-সম্বল সবটুকু বিলিয়ে দিয়েছেন। আত্মীয়-স্বজন ও প্রবাসীদের সহায়তায় এতদিন চিকিৎসা চললেও এখন তা বন্ধ হওয়ার পথে। চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও সঠিক ওষুধ ও নিয়মিত থেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে অর্থাভাবে বর্তমানে জীবন রক্ষাকারী স্টেরয়েড ও ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধ কেনা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
বিবর্ণ হওয়ার পথে একটি পরিবারের স্বপ্ন অসহায় বাবা আব্দুল আহাদ কান্নায় ভেঙে পড়ে বলেন, “মেয়ের চিকিৎসার পেছনে আমি সব শেষ করেছি। এখন আর ওষুধ কেনার টাকাও নেই। চিকিৎসা বন্ধ হলে আগের সব চেষ্টা বৃথা যাবে। আমি কি টাকার অভাবে চোখের সামনে মেয়ের মৃত্যু দেখব?”
সাহায্যের হাত বাড়িয়ে দিন একটি তরুণ প্রাণ রক্ষা এবং একটি পরিবারের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে ফারিয়ার পরিবার। আপনাদের সামান্য অনুদান ফারিয়াকে ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবনে।
সহায়তা পাঠানোর ঠিকানা: ইসলামী ব্যাংক পিএলসি > হিসাব নম্বর: ২০৫০১৬৬০২০৪৫১৫১১৭, নাম: মো. আব্দুল আহাদ, শাখা: আম্বরখানা, সিলেট। ট্রাস্ট ব্যাংক লিমিটেড > হিসাব নম্বর: ০০২১০৩১০০৩৬৯৫৩, নাম: মো. আব্দুল আহাদ শাখা: চৌহাট্টা, সিলেট। মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ): > ০১৭৬৬০৩৮৫১৯, ০১৭৫৯৮১২৭৮১, ০১৭৩৩৫৭১১৫১। মানবিকতার ডাকে সাড়া দিয়ে ফারিয়ার পাশে দাঁড়াতে এই নম্বরগুলোতে যোগাযোগ বা সহায়তা পাঠানোর অনুরোধ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে