admin
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
মো: জুনেদ আহমদ, ফ্রান্স:
বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর জেনেভা, সুইজারল্যান্ড সফর উপলক্ষে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে “ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট চালুসহ” মোট ১৮ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ১১৪তম ওহঃবৎহধঃরড়হধষ খধনড়ঁৎ ঈড়হভবৎবহপব-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী জেনেভায় সমবেত হচ্ছেন। এ উপলক্ষে গত শনিবার রাতে জেনেভা বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ।
পরে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সৌজন্য সাক্ষাতে উভয়পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় ফ্রান্স বিএনপির প্রতিনিধি দল প্রবাসীদের কল্যাণে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি লিখিত স্মারকলিপি মন্ত্রীর কাছে প্রদান করে।
সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা মোঃ লুৎফর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম রাসেল, আব্দুল হাকিম, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম. আলী চৌধুরী, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, আল-আমিন এবং কামরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করে প্রতিনিধি দল তাদের বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে ঢাকা-প্যারিস সরাসরি বিমান যোগাযোগ চালুর দাবি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বলে তারা উল্লেখ করেন।
এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে
* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই
স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে
* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও
স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট