admin

প্রকাশিত: 9:30 AM, November 29, 2025

জৈন্তাপুরে টুরিস্ট বাসে তল্লাশী: ভারতীয় কম্বলসহ গ্রেফতার ২

জৈন্তাপুরে টুরিস্ট বাসে তল্লাশী: ভারতীয় কম্বলসহ গ্রেফতার ২

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং থেকে ফিরতি একটি টুরিস্ট বাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয় এবং শনিবার (২৯ নভেম্বর) সকালে তাদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—গাজীপুর জেলার কাশিপুর উপজেলার সরদাগাঁও এলাকার মানিক মিয়ার পুত্র রবিন মাহমুদ (২৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার মিরকুটিয়া শম্ভুদিয়া এলাকার পেশকার আলী বেপারীর পুত্র জাকির হোসেন (৪৫)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার সামনে তামাবিল মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়। ওইদিন রাতে ইন্সপেক্টর (তদন্ত) মো: উছমান গনির নেতৃত্বে পুলিশ জাফলং থেকে ফিরতি একটি টুরিস্ট বোঝাই বাসে তল্লাশী চালায়। এ সময় বাস থেকে ১৮২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয় এবং কম্বল পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, কম্বলগুলো অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা হয়েছে এবং সেগুলো পাচারের উদ্দেশ্য ছিল। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: উছমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ভারতীয় কম্বলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো