admin

প্রকাশিত: 7:18 AM, April 30, 2026

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আরও ২ জন আসামি পলাতক রয়েছেন। আটককৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা সদরের জালাল বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও ওসি (তদন্ত) মোঃ উসমান গনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযান চলাকালে কয়েকজন মাদককারবারি দেশীয় দা-ছুরি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান সফলভাবে সম্পন্ন করে।

অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় মদের বোতল ৬টি, বিয়ার ২টি, খালি বিয়ারের ক্যান ৫টি, ইয়াবা ৪০৫ পিস, গাঁজা ২৫০ গ্রাম, ৩২ ইঞ্চি লম্বা দেশীয় তরবারি ৪টি এবং ৩৪ ইঞ্চি লম্বা একটি হাঁসুয়া।

গ্রেফতারকৃতরা হলেন পারুল বেগম (৫০), সুমি বেগম (২৮), সুমা আক্তার (২২), স্বপ্না বেগম (৩৫) ও তানজিনা আক্তার (১৯)। পলাতক আসামিরা হলেন সোহান (১৯) ও শাহজাহান আলী (৩৫)। তাদের সকলের বাড়ি যশপুর (রাজবাড়ী, জালাল বস্তি), জৈন্তাপুর থানা, সিলেট জেলা।

এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী নং- ১৪৪১ ও ১৪৪৭ তারিখে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জৈন্তাপুরকে মাদকমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মূল দল পুনর্গঠনের আগেই অঙ্গসংগঠন গুছিয়ে সিলেট বিএনপি চাঙ্গা করার উদ্যোগ

মূল দল পুনর্গঠনের আগেই অঙ্গসংগঠন গুছিয়ে সিলেট বিএনপি চাঙ্গা করার উদ্যোগ

যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

‎‎সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,

মদীনা মার্কেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই: ড. নূরুল ইসলাম বাবুল

মদীনা মার্কেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই: ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো

রিকাবীবাজারে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

রিকাবীবাজারে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি

সিউকে জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

সিউকে জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই’: কয়েস লোদী স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)

সিলেটে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি জেলা ও মহানগরে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন

সিলেটে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি জেলা ও মহানগরে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন

স্টাফ রিপোর্টার: শরতের শুভ্র কাশবনের দোলা আর শিউলি ফোটা স্নিগ্ধ সকালে প্রকৃতি জুড়ে এখন শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। ঢাক, ঢোল,

কনটেন্ট নাকি গোপন রাজনীতি ডা. ওরাকাতুল জান্নাতকে ঘিরে চরম বিতর্ক

কনটেন্ট নাকি গোপন রাজনীতি ডা. ওরাকাতুল জান্নাতকে ঘিরে চরম বিতর্ক

বিমানবন্দরে অনিয়ম বনাম অস্বাভাবিক আচরণের বিতর্ক সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা স্টাফ রিপোর্টার: কয়েক বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয়

নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ছাতকের ইউএনও

নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ছাতকের ইউএনও

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ লাখ টাকার ইউপি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাতক প্রতিনিধি: জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং শিশু