admin

প্রকাশিত: 5:30 AM, August 30, 2026

জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতে মামলা

জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতে মামলা

সিলেটের জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও পরকীয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানি ও মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন জাহেনারা বেগম নামের তিন সন্তানের এক নারী।

এ ঘটনায় জাহানারা বেগম বাদী হয়ে ৬ নং আমল গ্রহণকারী আদালতে একটি সিআর মামলা নং-১৩/২৬) দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগী জাহেনারা বেগমের অভিযোগ, তার স্বামী রাশেদুল, পিতা-মৃত শব্দর আলী, গোপনে একাধিক বিয়ে ও পরকীয়ায় জড়িত রয়েছেন। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলায় স্বামী ও তার সহযোগীরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি, মারধর ও হয়রানি করে আসছেন।

জাহেনারা বেগমের দাবি, তার প্রতিবাদকে দমিয়ে রাখতে সংশ্লিষ্ট থানার পুলিশের সহায়তায় তার বিরুদ্ধে একটি মিথ্যা চুরির মামলা দেওয়া হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়। একই সঙ্গে পুলিশের সহায়তায় তার ঘরের পিলারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, তার স্বামীর সৎ ভাই লাভলুসহ কয়েকজন ব্যক্তি তাকে ও তার সন্তানদের বিভিন্ন সময় মারধর এবং ভয়ভীতি প্রদর্শন করেছেন। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানার কিছু পুলিশ সদস্যের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

জাহেনারা বেগম বলেন, স্বামীর কথিত অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে একাধিক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। বর্তমানে তিন সন্তানকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। পাশাপাশি তাকে ও তার সন্তানদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কোনো প্রতিকার না পেয়ে ন্যায়বিচারের আশায় জাহেনারা বেগম সিলেট রেঞ্জের ডিআইজি ও সিলেটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। ভুক্তভোগীর অভিযোগ, তিনি ও তার সন্তানরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে হয়রানি বন্ধ, নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে বাদী জাহানারা বেগমের আইনজীবী জায়েদা বেগম বলেন, আমার বাদীকে তার স্বামী নির্যাতন করেছেন। তাই তিনি আদালতে মামলা করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিচার প্রক্রিয়া চলমান রেখেছেন। আমরা ন্যায়বিচার প্রত্যাশী।


সর্বশেষ সংবাদ

বিদেশযাত্রার নামে প্রতারণার জাল, সিলেটে বাড়ছে ভুক্তভোগী

বিদেশযাত্রার নামে প্রতারণার জাল, সিলেটে বাড়ছে ভুক্তভোগী

আব্দুর রহমান: বিদেশে পাড়ি দিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সিলেটের হাজারো তরুণের। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানো কিংবা নিজের ভবিষ্যৎ গড়ার আশায়

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয় কমিটি

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক একটি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। মঙ্গলবার (১

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

সিলেটে বর্ণাঢ্য আয়োজন মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস

সিলেটে অবৈধ বালু-পাথর সিন্ডিকেট

সিলেটে অবৈধ বালু-পাথর সিন্ডিকেট

ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালুখেকো’ স্বপন ও জিন্নাহ রাজনৈতিক প্রভাব, ক্ষমতার দম্ভ এবং কালো টাকার জোরে সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে চলছে অবাধে