admin

প্রকাশিত: 9:15 AM, September 1, 2026

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাস মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। জেনারেল আতাউল গণি ওসমানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অনন্য অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য দেশপ্রেম, সততা, সাহস ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। স্বাধীন দেশ গঠনে এবং মেধা ও যোগ্যতায় বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে তরুণদের তাঁর আদর্শ অনুসরণ করতে হবে।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোছাইন সরকারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত পাঠ করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা ফয়সল আহমদ এবং পবিত্র গীতা পাঠ করেন হিন্দু ধর্ম শিক্ষা ও সংগীত বিভাগের প্রভাষক জুঁই রানী তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী সাখাওয়াত হোসেন। তিনি বঙ্গবীর ওসমানীর সামরিক জীবন ও মুক্তিযুদ্ধে সুসংগঠিত নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পৌরনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শরিফুল ইসলাম। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির (ডেফোডিল শাখা) শিক্ষার্থী সুমাইয়া বাহার শিমু ও নুজহাত তাসফিয়া চৌধুরী বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভার বিশেষ আকর্ষণে ছিল জেনারেল আতাউল গণি ওসমানীর জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন। কলেজের আইসিটি বিভাগের প্রভাষক খাইরুল আলম উত্তম এটি প্রদর্শন করেন। তথ্যচিত্রের মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতি এবং বঙ্গবীর ওসমানীর গৌরবময় সামরিক জীবনের আদ্যোপান্ত প্রত্যক্ষ করে। অনুষ্ঠানে কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিশেষে এমএজি ওসমানীর আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


সর্বশেষ সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচিতে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির যোগদান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচিতে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির যোগদান

জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে মিছিলসহকারে যোগ দিয়েছে রানীগঞ্জ ইউনিয়ন

ওসমানীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবির ফোরামের মিছিল ও পথসভা

ওসমানীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবির ফোরামের মিছিল ও পথসভা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের ব্যানারে গতকাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত

দুর্গম সীমান্তে ড্রোনে সার্বক্ষণিক নজরদারি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গম সীমান্তে ড্রোনে সার্বক্ষণিক নজরদারি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও

শান্তিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শান্তিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর

এমএজি ওসমানীর জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

এমএজি ওসমানীর জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও

কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কানাইঘাট প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে কানাইঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা

উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ূন কবির

উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ূন কবির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ পর্যায়ের কোনো দ্বিপক্ষীয় সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

সিসিক নির্বাচন বিএনপির মেয়র মনোনয়নে অগ্রাধিকার পাবেন অভিজ্ঞ জনপ্রতিনিধিরা

সিসিক নির্বাচন বিএনপির মেয়র মনোনয়নে অগ্রাধিকার পাবেন অভিজ্ঞ জনপ্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মনোনয়ন সংক্রান্ত রাজনৈতিক তৎপরতা তীব্র হয়ে