admin
প্রকাশিত: 3:28 PM, January 28, 2026
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২-সিলেট-৪ আসন হতে বিএনপি দলীয় ধানের শীষ প্রার্থীকে মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টায় জৈন্তাপুর সদরে মা মার্কেটেস্থ জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন। আরিফুল হক চৌধুরী অনলাইন প্রেসক্লাবে এসে পৌছালে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির সহ সাংবাদিকবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য আশা আকাঙ্খা বাস্তবায়নের একটি অংশ। দীর্ঘ দেড় যুগ পরে জাতি ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী হতে যাচ্ছে। তিনি বলেন জৈন্তাপুর তথা ২৩২- সিলেট -৪ আসনের জনপদ ও মানুষের মৌলিক উন্নয়ন নিয়ে অনেক মেগা পরিকল্পনা রয়েছে আমার। আর আমার মেগা পরিকল্পনা বাস্তবায়ন ও সাধারণ মানুষের নিকট সংবাদটুকু পৌঁছে দিতে আমি জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গণমানুষের জন্য উন্নয়ন কাজ ও মৌলিক অধিকার বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আরিফুল হক চৌধুরীকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবদুল জব্বার (দাঃবা), সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মাসুক আহমেদ, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম সহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় আরও উপস্থিত জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কার্যকারী কমিটির সদস্য সাইফুল ইসলাম বাবু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ্, মুরাদ হাসান, ইমাম উদ্দিন, শোয়েব রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন