admin

প্রকাশিত: 7:06 AM, June 22, 2026

ঠিকাদারদের কাজ ফেলে না রাখার নির্দেশ সিসিক প্রশাসকের

ঠিকাদারদের কাজ ফেলে না রাখার নির্দেশ সিসিক প্রশাসকের

‘জলাবদ্ধতা ও বর্জ্যমুক্ত সবুজ নগর গড়াই আমাদের লক্ষ্য’

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলাবদ্ধতা ও বর্জ্যমুক্ত একটি সবুজ, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ার লক্ষ্য নিয়ে সিটি কর্পোরেশন কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে উন্নয়ন সহযোগী, ঠিকাদার এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। গতকাল রবিবার বিকেলে নগর ভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন দর্শন বাস্তবায়নে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নগরকে একটি ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কাজে ঠিকাদাররা গুরুত্বপূর্ণ অংশীদার এবং উন্নয়ন কর্মকাণ্ডের সফল বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণ এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ফাইল অযথা আটকে রাখা হচ্ছে না এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে প্রশাসনিক জটিলতা দূর করার চেষ্টা চলছে। কোথাও অনিয়ম, হয়রানি বা অনৈতিক সুবিধা চাওয়ার ঘটনা ঘটলে তা প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী কিংবা সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান তিনি।

ঠিকাদার নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়া প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-এ বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যেখানে অভিজ্ঞতার পাশাপাশি নতুন ঠিকাদারদের অংশগ্রহণের সুযোগও বৃদ্ধি পাবে। এর ফলে প্রতিযোগিতা বাড়বে এবং উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আসবে।

তিনি বলেন, সকল ঠিকাদার ছোট-বড় যেকোনো কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে কাজ নিয়ে গাফিলতি, দীর্ঘসূত্রতা কিংবা প্রকল্প বাস্তবায়নে অযথা বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। যেসব প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত নতুন টেন্ডারের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সম্প্রতি পবিত্র ঈদুল আজহায় আট ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করার যে চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছিল, তা সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে। এই সাফল্য শুধু সিলেটবাসীরই নয়, এটি সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নগর পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যায়েও প্রশংসিত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এ অর্জনকে ধরে রেখে একটি আধুনিক, পরিচ্ছন্ন, জলাবদ্ধতা ও বর্জ্যমুক্ত সবুজ নগর গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর এবং নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান।

সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম ইফতেখার রসুল শিহাব এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত আহমদ মনির।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জহির হোসেন তুহিন, সংগঠনের সহ-সভাপতি একে এম দেওয়ান জাকির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সনি, কোষাধ্যক্ষ ওয়াহিদ বক্স, দপ্তর সম্পাদক শাহ নজমুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাকিম রাজু, সদস্য অরুণ দে, আকিকুল ইসলাম আকিক, জাহিদ চৌধুরী, মোস্তাকিম চৌধুরী অনি, রাসেল আহমদ, আহাদ চৌধুরী শামীম, রায়হান আহমদ সজল, মো. সাহান, তাজউদ্দিন, ছামিল আহমদ চৌধুরী, মিজান আহমদ, আমিনুল ইসলাম ইমন, ইউনুছ মিয়া, জাহিদুল ইসলাম, খায়রুল ইসলাম সবুজ, নজরুল ইসলাম, অভি রায়সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং