admin
প্রকাশিত: 7:58 AM, October 28, 2026
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের আয়োজনে ‘শ্রোতা উৎসব ২০২৬ প্রেক্ষিত আধ্যাত্মিক রাজধানী সিলেট’ শীর্ষক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
‘তথ্য ও বেতারের মেলবন্ধনে, আমরা চলি একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৩ইং থেকে ২০২৬ইং কর্মবছরে সংগঠনের উন্নয়ন, অগ্রগতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সংবাদ জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করে গণযোগাযোগে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দুইজন গণমাধ্যমকর্মীকে ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের একজন সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সংবাদমাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা এবং জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। এ সম্মাননা অর্জনে সৈয়দ সাইফুল ইসলাম নাহেদকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা