admin

প্রকাশিত: 11:08 AM, April 3, 2026

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনআকাঙ্খা পূরণে কাজ করছে: মিজান চৌধুরী

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনআকাঙ্খা পূরণে কাজ করছে: মিজান চৌধুরী

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে গণতন্ত্র বিকশিত ও কাংখিত উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনআকাঙ্খা পূরণে কারণে কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে, কৃষি ঋণ মওকুফ হয়েছে, বিদ্যুতের মিটার চার্জ বাতিল হয়েছে। শীঘ্রই কৃষি কার্ড চালু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনআকাঙ্খা পূরণ ও কাংখিত উন্নয়ন নিশ্চিত করা হবে। ছাতক ও দোয়ারাবাজারের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবেনা। নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পরিচালনায় দোয়ারবাজারস্থ মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, উপজেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, তাইবুর রহমান, আমান উল্লাহ, নুর আলী ইমরান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তারেক হোসাইন রাজ, বোগলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজাহান মিন্টু,পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক ওলিউর রহমান, বিএনপি নেতা আব্দুল মোতালেব ভুইঁয়া, কমর আলী, আব্দুর রাজ্জাক, জমির আলী, মুজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম, হাফিজুর রহমান, আশরাফুল আলম জুয়েল, আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইশাদুল হক লাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হিরা, যুবদল নেতা সিদ্দিকুর রহমান, জুয়েল আহমদ, ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান অনিক, তানভীর আহমদ, বেলায়েত হোসেন, রুবেল আহমদ, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ পাভেল, যুগ্ম আহবায়ক আজিজুল হক সুমন, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুর রহমান রিয়াদ, ছাত্রদল নেতা খালেদ আহমদ, জুনায়েদ ও রকি মাহমুদ প্রমুখ।

এদিকে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী সম্প্রতি লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে নৌকায় অনাহারে নিহত দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের ভাগ্না উপজেলার কবিরনগর গ্রামের ফাহিম আহমদ মুন্নার পরিবারের খোঁজ নিতে নিহতের বাড়িতে যান। এসময় তিনি নিহতের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারকে শান্তনা প্রদান করেন।


সর্বশেষ সংবাদ

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়

বিএনপি নেতা ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতা ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

৫ লাখ টাকা চাঁদা দাবি ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার