admin
প্রকাশিত: 10:11 AM, February 18, 2026
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে কয়েস লোদী নবনিযুক্ত বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সিলেটের দুই কৃতি সন্তানকে মন্ত্রিসভায় এবং একজনকে গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন কয়েস লোদী। তিনি বলেন, সিলেট থেকে দুইজন সুযোগ্য সংসদ সদস্যকে পূর্ণ মন্ত্রী এবং একজনকে প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা পরিষদে স্থান দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের প্রতি তাঁর বিশেষ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে সিলেটের উন্নয়ন ও জনমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের পথ আরও সুগম হবে।
বিবৃতিতে তিনি আরও আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত মন্ত্রী ও উপদেষ্টা তাদের সততা ও দক্ষতা দিয়ে দেশের অর্থনীতি ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে প্রবাসীদের স্বার্থ রক্ষা, শিল্প-বাণিজ্যের প্রসার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তারা কার্যকর পদক্ষেপ নেবেন বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল