admin
প্রকাশিত: 4:31 PM, August 12, 2026
মো.জুনেদ আহমদ,ফ্রান্স
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। দেশটির শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশকে সম্ভাব্য নতুন জনশক্তির উৎস হিসেবে বিবেচনা করছে থাই কর্তৃপক্ষ। এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের শ্রমবিষয়ক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ স্বচ্ছ ও দায়িত্বশীল নিয়োগব্যবস্থা চায়। নিয়োগের প্রাথমিক ব্যয় নিয়োগকর্তাকে বহন, প্রমিত কর্মসংস্থান চুক্তি, ন্যায্য মজুরি, আবাসন ও চিকিৎসা বীমাসহ কর্মীদের অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক থাইল্যান্ডকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল-এর মাধ্যমে দক্ষ বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান জানান।
মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ বলেন, থাইল্যান্ডের ‘ব্লু কলার’ ও ‘হোয়াইট কলার’—উভয় ধরনের কাজের জন্য বাংলাদেশে উপযুক্ত কর্মী রয়েছে। থাই প্রতিনিধি দলের চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন জানান, কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির কারণে দেশটিতে কর্মী সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড। তবে ভিসার মেয়াদ শেষে অবস্থান, থাইল্যান্ডকে তৃতীয় দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার এবং মানবপাচার নিয়ে উদ্বেগ জানিয়েছে থাই পক্ষ। এসব বিষয় দ্রুত সমাধান করে শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের আশা প্রকাশ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা