admin

প্রকাশিত: 6:59 AM, February 15, 2026

দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন থেকে দুই জন সংসদে

দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন থেকে দুই জন সংসদে

রাজু আহমদে:

সুরমা নদীর দক্ষিণ পাড় কে একসময় সিলেটের সদর দক্ষিণ বলা হত। তারপর ২০০১ সালে বিএনপি সহ চার দলীয় জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর দক্ষিণ সুরমা বাসির দাবির প্রেক্ষিতে দক্ষিণ সুরমা কে পূর্ণাঙ্গ উপজেলা করা হয়। সেই দক্ষিণ সুরমা উপজেলার এক ঐতিহ্যবাহী ইউনিয়নের নাম তিন নাম্বার তেতলি।

সেই ঐতিহ্যবাহী তেতলী ইউনিয়নের আহমেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন খন্দকার আব্দুল মালিক। যিনি ১৯৯১ সালে সিলেট বিভাগ থেকে বিএনপির একমাত্র এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করেছেন।

প্রায় তিন যুগ পর এই পরিবারের সুসন্তান খন্দকার আব্দুল মালেকের পুত্র খন্দকার আব্দুল মুক্তাদির ও পিতার শূন্যস্থান পূরণ করে সিলেট ১ আসন থেকে নির্বাচিত হয়ে চলে গেছেন সংসদে।

আর তেতলির আরেক কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি এম এ মালিক ও ত্রয়োদশ সংসদের এমপি নির্বাচিত হয়েছেন। মাত্র হাফ কিলোমিটার দূরত্বে বসবাসকারী একই ইউনিয়নের দুই গ্রামের এই কৃতি সন্তান দের শৈশব কৈশোর আর যৌবন কেটেছে একই এলাকায়। সিলেটের পৃথক দুটি আসন থেকে এবারের সংসদে প্রতিনিধিত্ব করবেন তারা। সঙ্গত কারণেই উৎফুল্ল দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নবাসী। তাদের প্রত্যাশা এবার হবেকাঙ্ক্ষিত উন্নয়ন।

এই ইউনিয়নের বাসিন্দা এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন বলেন ইউনিয়ন বাসি গর্বিত যে তাদের দুজন সংসদ সদস্য আছেন যারা কিনা সংসদে নেতৃত্ব দেবেন। আর সাবেক ছাত্রদল নেতা লোকমান আহমদ বলেন, এটা দক্ষিণ সুরমা উপজেলার গর্ব। আমরা আশা করি এই দুজনের মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলা সহ সমগ্র সিলেটবাসীর কাঙ্খিত প্রত্যাশা পূরণ হবে।


সর্বশেষ সংবাদ

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল