admin

প্রকাশিত: 5:01 PM, July 22, 2026

দক্ষিণ সুরমা ও মোগলাবাজারে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা ও মোগলাবাজারে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে পৃথক মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ২১ জুলাই নগরীর মোগলাবাজার থানাধীন সিলাম ইউপি’র কলা বাগান বাজার এবং দক্ষিণ সুরমা থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজের দক্ষিণ পাশের এলাকায় পৃথক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সমাবেশ।

পৃথক এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে বলেন, “মাদক কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবারের সুখ-শান্তি এবং সমাজের স্থিতিশীলতা বিনষ্ট করে। রাষ্ট্রীয় উন্নয়নের ক্ষেত্রেও এটি একটি বড় হুমকি। সমাজকে এ অভিশাপ থেকে মুক্ত করতে পারিবারিক মূল্যবোধ সুদৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে হবে।”

বক্তারা আরও জোর দিয়ে বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার