admin
প্রকাশিত: 12:52 PM, May 8, 2026
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমা সিলেটের একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানের কৃষ্টি কালচার ব্যতিক্রম। ঐতিহাসিকভাবে সিলেটের রাজনীতি, সামাজিকতা, সাহিত্য, সাংস্কৃতি ও সাংবাদিকতার ক্ষেত্রে দক্ষিণ সুরমার মানুষের অবদান সর্বজন বিদিত। তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমার পেশাদার সাংবাদিকদের সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাব এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্খার প্রতীক।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট তথা দক্ষিণ সুরমা এলাকার উন্নয়নের জন্য আন্তরিক। এরই ধারাবাহিকতায় সরকারি খাস ভ‚মি পাওয়া সাপেক্ষে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের জন্য একটি ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে, ইনশাল্লাহ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০ বছর পূর্তী উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, সাংবাদিকতা একটি সুমহান পেশা। পেশাদারিত্বের উৎকর্ষ সাধনে দক্ষিণ সুরমা প্রেসক্লাব একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। এক সময় সিলেটের যখন হাতেগুনা সাংবাদিক ছিলেন তখন দক্ষিণ সুরমা প্রেসক্লাব যারা প্রতিষ্ঠা করেছেন তারা সিলেটের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র ছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে এই প্রেসক্লাবের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে এসে শুনতে হল বিগত সরকারের আমলে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের প্রচেষ্টায় দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবনের জন্য একটি নিজস্ব জায়গা পায়নি। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ী এলাকার এই প্রেসক্লাবটি স্থানীয় সংসদ সদস্যদের প্রচেষ্টায় নিজস্ব জায়গায় ভবন পাবে ইনশাহ আল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবেদ রাজা, নুরজাহান মহিলা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী রইস আলী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম, সমাজসেবী রোটারিয়ান রাসেল মাহবুব, দক্ষিণ সুরমা উপজেলা এনসিপির আহবায়ক ফয়জল বারী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, প্রতিষ্ঠাতা দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. ফিরোজুর রহমান, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য মো. মঈন উদ্দিন, গোলাম মর্তুজা বাচ্চু, বিলকিস আক্তার সুমি ও মো. জাবেদ আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সদস্য আব্দুল কাইয়ুম উল্লাস ও শফিক আহমদ শফি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাবেদ এমরান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল ওয়াহিদ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, অভিনেতা সাহেদ মোশারফ কটাই মিয়া, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহ-সভাপতি আব্দুল হাছিব, সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য শরিফ আহমদ, খায়রুল আমিন রাফসান, প্রেসক্লাবের সিনিয়র সদস্য দুলাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদ, সহ-সভাপতি সাবেক সহ-সভাপতি মো. শাহেদ আহমদ শান্ত, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সাবেক কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, সদস্য আহমেদুর রহমান সাদেক, আবুল বশর ও জাহেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার