admin

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় কাঙ্খিত মেধাবী ও মানবিক বাংলাদেশ’ গড়ে তুলতে ‘জ্ঞানভিত্তিক সমাজ’ প্রতিষ্ঠিত করতে হবে: এমএ মালিক এমপি

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় কাঙ্খিত মেধাবী ও মানবিক বাংলাদেশ’ গড়ে তুলতে ‘জ্ঞানভিত্তিক সমাজ’ প্রতিষ্ঠিত করতে হবে: এমএ মালিক এমপি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, কাঙ্খিত ‘মেধাবী ও মানবিক বাংলাদেশ’ গড়ে তুলতে ‘জ্ঞানভিত্তিক সমাজ’ প্রতিষ্ঠিত করতে হবে। সুশিক্ষা জাতির মেরুদÐ। আলোকিত ও উন্নত জাতি গঠনে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সুশিক্ষার উন্নয়নে আমি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের স্বার্থে সুশিক্ষা গ্রহণের জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।

তিনি গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষা পরিবেশের মান উন্নয়ন ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মতবিনিময় সভার আহবায়ক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাহেনা হক এর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক দীপক চন্দ ও পলি সেনাপতি’র যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা আবেদ রাজা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মোহাম্মদ ময়নুল হক।

বক্তব্য রাখেন, কলেজ একাডেমিক কাউন্সিলের সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, জামিউল হাসান আরাফ, রেদুয়ান আহমদ লাবিব, ইকরা জান্নাত খানম, মিজানুর রহমান।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম হোসেন, গীতা পাঠ করেন ভাগ্যশ্রী রায় দিয়া। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি