admin
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬
আহমেদ শাকিল:
সিলেট-৪ আসনের টানা প্রায় দেড় দশক প্রভাব বিস্তারকারী সাবেক সংসদ সদস্য ও শক্তিধর মন্ত্রী ইমরান আহমদ এখন দিন কাটাচ্ছেন কারাগারের চার দেয়ালের অন্তরালে। এক সময়ের কর্তৃত্বপূর্ণ উপস্থিতি আজ সীমাবদ্ধ বন্দিজীবনের বাস্তবতায়; আর সেই নাটকীয় পরিবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত চলছে তুমুল আলোচনা। দলীয় সূত্রে জানা যায়, স¤প্রতি জামিনে মুক্তি পাওয়া এক আওয়ামী লীগ নেতার বক্তব্য অনুযায়ী, সাবেক এই মন্ত্রী শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। বার্ধক্যজনিত নানা জটিলতা তাঁর শরীরকে গ্রাস করেছে; নিয়মিতভাবে শরীর ফুলে যাওয়ার মতো উপসর্গও দেখা দিচ্ছে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে সিলেট থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
এক সময় যাঁর চারপাশে ছিল অনুসারীদের ভিড় আর প্রভাবের বলয়, আজ সেই পরিবেশ অনেকটাই নিস্তেজ। কারাগারের নির্জনতায় তাঁর পাশে নেই আগের সেই আস্থাভাজনদের উপস্থিতি। জানা গেছে, কারারক্ষীদের ‘স্যার’ সম্বোধনই এখন তাঁর দৈনন্দিন জীবনের একমাত্র সান্ত¡না। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের পাথর শ্রমিকদের নিয়ে অতীতে দেওয়া তাঁর বক্তব্যগুলোও নতুন করে সামনে আসছে। স্থানীয়দের অনেকে বলছেন, সময়ের আবর্তনে ক্ষমতার এই উলটপালট যেন এক কঠিন বাস্তবতার প্রতিফলন যেখানে প্রভাব, প্রতিপত্তি আর অবস্থান সবই ক্ষণস্থায়ী। বর্তমানে প্রায় ২৪ হাজার কোটি টাকার একটি দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে তিনি কারাগারে রয়েছেন। মামলার ধারাবাহিকতায় নির্ধারিত সময়ে তাঁকে সিলেট আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। ক্ষমতার শীর্ষচূড়া থেকে কারাগারের নিঃসঙ্গ অন্ধকার—এই রূপান্তর কেবল একজন ব্যক্তির নয়, বরং পুরো রাজনৈতিক বাস্তবতার প্রতীক হিসেবেই বিবেচিত হচ্ছে। এক সময় ‘প্রাকৃতিক সম্পদ ও পর্যটনের মুকুটহীন সম্রাট’ হিসেবে পরিচিত এই নেতার বর্তমান অবস্থা স্মরণ করিয়ে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয়, বরং সময়ের স্রোতে তা ভেঙে পড়ে অনিবার্য বাস্তবতার সামনে।
সিলেট মহানগর তাঁতীদলের আহŸায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর
সিলেটে অস্বাভাবিক বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি হাতে অভিনব
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের
সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা
আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা
আগামী ২ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূণ্যভ‚মি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে
সিলেটের সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস