admin
প্রকাশিত: 7:12 AM, April 29, 2026
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি। বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ স¤প্রসারণের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্য মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য।
খন্দকার মুক্তাদির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। তিনি জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। বাণিজ্য মন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন পারস্পরিকভাবে লাভজনক হতে পারে।
অন্যদিকে বাণিজ্য মন্ত্রী নিযুক্ত হওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানান ভুটানের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বেশ নিবিড়। এ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী তারা।
দাশো কর্মা হামু দর্জি বলেন, বাংলাদেশের বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব একশ’ কিলোমিটারের কাছাকাছি।
নিকটবর্তী দেশ হওয়ায় দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ লাভজনক।
তিনি জানান বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভুটানের শিক্ষার্থীরা পড়তে আসেন এবং ফিরে সেদেশের মানুষের সেবায় নিয়োজিত হন। এতে করে দুদেশের সংস্কৃতিরও বিনিময় হচ্ছে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ভুটানের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি
‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই’: কয়েস লোদী স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)
স্টাফ রিপোর্টার: শরতের শুভ্র কাশবনের দোলা আর শিউলি ফোটা স্নিগ্ধ সকালে প্রকৃতি জুড়ে এখন শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। ঢাক, ঢোল,
বিমানবন্দরে অনিয়ম বনাম অস্বাভাবিক আচরণের বিতর্ক সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা স্টাফ রিপোর্টার: কয়েক বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয়
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ লাখ টাকার ইউপি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাতক প্রতিনিধি: জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং শিশু
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয়
সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন।