admin

প্রকাশিত: 5:17 AM, May 24, 2026

দায়িত্বশীল কর্মকর্তাদের দায়িত্বহীনতায় জনমনে ক্ষোভ

দায়িত্বশীল কর্মকর্তাদের দায়িত্বহীনতায় জনমনে ক্ষোভ

পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে আইন-শৃংখলা কমিটির সভা

এমরান ফয়ছল :

নিজস্ব সংবাদদাতাঃ পুলিশ প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা। গতকাল শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার কনফারেন্স হলে এমন ঘটনা ঘটেছে। উপস্থিত সাংবাদিক প্রতিনিধিরা জানিয়েছেন, গত কিছুদিন থেকে উপজেলার প্রায় প্রত্যেকটি আইন-শৃংখলা কমিটির সভা এভাবেই অনুষ্ঠিত হয়ে আসছে। অথচ এই সভায় মূলতঃ যাদের উপস্থিত থাকার কথা, তারাই এর গুরুত্ব দিচ্ছেন না। এনিয়ে সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

উপস্থিত সাংবাদিক প্রতিনিধিদের সুত্রে জানা গেছে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমদাদুল হক শরীফের সভাপতিত্বে শনিবার দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা শুরু হয়। এরআগে নবাগত ইউএনও উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শুরু করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র অন্তর্গত দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা দু’টো দক্ষিণ সুরমা উপজেলার আওতাভূক্ত হলেও মতবিনিময় সভায় কোন থানার ওসি বা ওসির প্রতিনিধি উপস্থিত ছিলেন না। যেখানে সূচি অনুযায়ী মাত্র ৩০ মিনিট মতবিনিময় সভা চলার কথা সেখানে ১ ঘন্টারও অধিক সময় অতিবাহিত হওয়ার পরও ইউএনও উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা শুরু করেন। তারপরও পুলিশের দু’টো থানার কোন প্রতিনিধি-ই উপস্থিত হননি। সভা শেষ হওয়ার পরে এসএমপি’র দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফ জামানের প্রতিনিধি হিসেবে এসআই পলাশ চন্দ্র দাশ ইউএনও অফিসের কার্যসহকারীর কক্ষে গিয়ে এ সাংবাদিক প্রতিনিধির সামনে উপস্থিতির স্বাক্ষর করেন।

আইন-শৃংখলা কমিটির সভায় অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, দাউদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মুর্শেদা আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেখার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্-এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজ, ইউএফআইও প্রতিনিধি মানদা রতন তালুকদার, উপজেলা তথ্য সেল বিভাগের কর্মকর্তা বদরুন নাহার বিউটিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।

সভায় দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি নদী, খাল-নালা-বিল দখল ও দুষণমুক্ত করে সংস্কার এবং পুণঃখনন করে পানি নিস্কাশন ব্যবস্থা সুগম করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ, উপজেলা প্রতিটি গ্রামীণ সড়কের উন্নয়ন, সংস্কার ও পাকাকরণে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়া চন্ডিপুল থেকে রেলগেইট পর্যন্ত বঙ্গবীর রোড মেকাডম করে অসম্পূর্ণ থাকা বাকি কাজ সম্পন্নকরণে এবং হুমায়ুন রশীদ চত্বর থেকে চন্ডিপুল বাইপাস সড়কের উন্নয়ন কাজ তরান্বিত করার লক্ষ্যে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য সভাপতির প্রতি অনুরোধ জানানো হয়।

সভায় আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে দক্ষিণ সুরমা এলাকায় স্থাপিত অস্থায়ী পশুর হাটের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, জাল নোট চিহ্নিত করতে সরকারি উদ্যোগে জাল নোট সনাক্তকরণ মেশিন স্থাপন, চুরি-ছিনতাই-রাহাজানীরোধে পুলিশ প্রশাসনকে আরো কঠোর অবস্থান গ্রহণের আহবান জানানো হয়।

সভায় মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের নিজ সিলাম গ্রামে নারী নির্যাতনের ঘটনায় মামলা না নিয়ে পুলিশের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং দক্ষিণ সুরমা থানার তেতলি ইউনিয়নের লালারগাঁওয়ে ডাকাতির ঘটনায় জড়িত দূর্বৃত্বদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা