admin
প্রকাশিত: 7:05 AM, January 27, 2026
স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরে কালে সর্বদা পাশে ছিলেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সবার আগে বাংলাদেশ লিখা যে গাড়িটিতে তারেক রহমান সিলেটে কর্মসূচি গুলোতে অংশ গ্রহণ করেন সেই গাড়ির পাশের সিটি ছিলেন খন্দকার মুক্তাদির। সমাবেশ মঞ্চ হোক কিংবা মাজার জিয়ারত সর্বত্রই খন্দকার মুক্তাদির ছায়া হিসেবে ছিলেন। বিশেষ করে ২১ জানুয়ারি রাতে তারেক রহমান যখন বিমানবন্দর থেকে শাহজালাল মাজারে আসছিলেন তখন সেই বাসের ঠিক সামনে তারেক রহমানের পাশেই দেখা যায় খন্দকার মুক্তাদিরকে। তারেক রহমানের মতো তিনিও হাত নেড়ে অভিবাদন জানান জনতাকে।
সিলেট-১ আসনে বিএনপি’র প্রার্থী তিনি। বাস্তব অবস্থা হচ্ছে প্রচারণায় মুক্তাদিরের ধারে কাছেও কেউ নেই। তার কাছে দিন নেই, রাত নেই- ছুটছেন তো ছুটছেনই। প্রতিদিন সকাল হতেই বেরিয়ে যান। আর ফিরেন মধ্যরাতে। ফজরের নামাজের পর যখন ঘুম ভাঙে তখনো তার নির্বাচনী কার্যালয় সরব থাকে। জনগণ ভোর থেকেই বসে থাকেন বাসার সামনের কার্যালয়ে। নানা সমস্যা। ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য। মধ্যরাতে যখন বাসায় ফিরেন তখনও তার নির্বাচনী কার্যালয় সরব। কথা বলার জন্য মানুষ বসে থাকেন। তাদের সময় দিয়েই বাসায় প্রবেশ করেন মুক্তাদির। সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসেছিলেন ২১শে জানুয়ারি। ২২শে জানুয়ারি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করেন।
সমাবেশের আগের রাতে সিলেটেও ম্যাজিক দেখালেন খন্দকার মুক্তাদির। মধ্যরাতের পর নগরের হাজার হাজার মানুষের মিছিল করে মাদ্রাসা মাঠে প্রবেশ করেন, সেখানে অবস্থানও করেন। ধানের শীষ, ধানের শীষ স্লোগানে মুখর মাদ্রাসা মাঠের আশপাশ। তিনি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সমাবেশটি সফল করে তুলেন।
খন্দকার মুক্তাদির ভোটাদের কাছে যাচ্ছেন বলছেন ধানের শীষে ভোট দিলে সিলেটের উন্নয়নে অবারিত আকাশপথ, গতিশীল রেলপথ ও সহজ মাধ্যমের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা। সিলেটের অর্থনীতির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির অভাব। পাথর কোয়ারি, ব্রিক ফিল্ড ও পরিবহন খাত ছাড়া সিলেটে বড় কোনো কর্মসংস্থানের ক্ষেত্র নেই। এ কারণে সিলেটের তরুণরা বিদেশমুখী হয়েছেন।
আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে সরকারি নীতি সহায়তায় সিলেটে নতুন শিল্প স্থাপনের পাশাপাশি তরুণদের তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ বৃত্তিমূলক শিক্ষাকে উৎসাহিত করা হবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তিনি সবাইকে বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি, স্বল্পমূল্যে বীজ ও সার প্রদান, কৃষি খাতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সিলেটের এক ফসলি জমিকে দুই ফসলিতে উন্নীত করা হবে। ফলে সিলেটে উৎপাদন বেড়েছিল, হাজার হাজার একর অনাবাদী জমি চাষাবাদের আওতায় এসেছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ আমলে সিলেটের কৃষি খাতের উন্নয়নে কোনো উদ্যোগই নেয়া হয়নি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের কৃষির উন্নয়নকে অগ্রাধিকার প্রদান করা হবে। সিলেটের নাগরিক সমস্যাগুলো ‘প্রকাশ্য ও চিহ্নিত’ উল্লেখ করে মুক্তাদির বলেন, কোন কসমেটিক উন্নয়ন নয়, সিলেট নগরবাসীর সমস্যাগুলোর স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেয়া হবে। বিশেষ করে নগরীর যে সব স্থানে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, সেসব সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে।
সুরমা নদীর দুই তীর সংরক্ষণের মাধ্যমে নদীভাঙনের সমস্যা নিরসন করা হবে। নগরীতে মাদক ও অনলাইন জুয়াকে চিরতরে নির্মূল করা হবে উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, নতুন প্রজন্মকে শিক্ষা ও কর্মমুখী করে গড়ে তুলতে পারলেই সিলেট একটি প্রকৃত উন্নত জনপদ হতে পারে। তিনি সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার কর্মপরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ এশিয়ার একটি বিমান যোগাযোগের ‘হাব’ হিসেবে গড়ে ওঠার দাবি রাখে। পার্শ্ববর্তী দেশের সেভেন সিস্টারও এই বিমানবন্দর থেকে সুবিধা নিতে পারে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল আন্তর্জাতিক বিমান সংস্থার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
জরুরি ভিত্তিতে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নের কাজ শেষ করাসহ সিলেট-চট্টগ্রাম সড়ক যোগাযোগের উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগকে ‘এ ক্লাস’-এ উন্নীত করা হবে। যোগাযোগের উন্নয়ন নিশ্চিত করা গেলেই সিলেটে দেশি বিনিয়োগ আসবে, পর্যটন খাতেরও বিকাশ হবে বলে মনে করেন তিনি।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন