admin

প্রকাশিত: 8:41 AM, July 19, 2026

দিরাইয়ে শিশির মনিরের অর্থায়নে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দিরাইয়ে শিশির মনিরের অর্থায়নে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আধুনিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে ৪ মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের ব্যক্তিগত অর্থায়নে ‘আস্থা আইটি একাডেমি’র ব্যানারে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে দিরাই পৌর শহরের শ্যামারচর রোডে অবস্থিত শিশির মনিরের নিজ বাসভবনে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। দিরাই ও শাল্লা উপজেলার বিপুল সংখ্যক কর্মপ্রত্যাশী তরুণ-তরুণী এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ‘আস্থা আইটি একাডেমি’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমার নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য আধুনিক কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি ছিল, এটি তারই একটি বাস্তব প্রতিফলন। দিরাই-শাল্লার বেকার তরুণ-তরুণীদের নতুন কর্মক্ষেত্র তৈরি করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো।”

ব্যাংকার আনিসুল হক চৌধুরী মুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী, ইবনে সিনা রিকাবী বাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল আমিন। বক্তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং যুবসমাজকে এই সুযোগের সঠিক ব্যবহার করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের কোর্সের মূল লক্ষ্য, ক্লাস পরিচালনার নিয়ম-কানুন, ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন আইটি প্রশিক্ষক হোসাইন আহমদ। সংশ্লিষ্টরা আশা করছেন, ৪ মাসের এই নিবিড় প্রশিক্ষণ শেষে স্থানীয় তরুণ-তরুণীরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে সক্ষম হবে।


সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম

জৈন্তাপুরে এইচএসসিতে পাসের হার ৪৬.৮৫ শতাংশ, আলিমে ৫৬.০৯

জৈন্তাপুরে এইচএসসিতে পাসের হার ৪৬.৮৫ শতাংশ, আলিমে ৫৬.০৯

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। কারিগরি

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশ

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশ

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ

নীল আকাশ আর লাল শাপলার মায়ায় মুখরিত দেউন্দি বিল

নীল আকাশ আর লাল শাপলার মায়ায় মুখরিত দেউন্দি বিল

চুনারুঘাট প্রতিনিধি: নীল আকাশে ভোরের আলো ফুটতেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভেতরের একটি বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে