admin
প্রকাশিত: 6:46 AM, September 6, 2026
মো.জুনেদ আহমদ,ফ্রান্স
দুবাইয়ে সম্পদ অর্জনকারী ৭৩ বাংলাদেশির বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সম্পদের মালিকানা, অর্থের উৎস ও সম্ভাব্য অর্থপাচারের তথ্য যাচাই করতে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দুদক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের আওতায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তদন্ত-সংশ্লিষ্ট নথি ও তথ্য সংগ্রহের সুযোগ রয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, দুদক ইতিমধ্যে নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেছে। এসব নথি যাচাই-বাছাই করে অনুসন্ধান এগিয়ে নেওয়া হচ্ছে। তদন্তটি দুদকের উপপরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সহকারী পরিচালক আশিকুর রহমান তদন্ত দলের সদস্য হিসেবে রয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে ৭৩ জনের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচবিএম ইকবাল এবং সাবেক পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের নাম উল্লেখ করা হয়েছে। তালিকায় বিভিন্ন শ্রেণি-পেশার আরও ব্যক্তির নাম রয়েছে। তবে দুদকের অনুসন্ধানে নাম থাকা অপরাধের প্রমাণ নয়।
কোনো ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচার বা দুর্নীতির অভিযোগের সত্যতা নির্ধারণে সম্পদের মালিকানা, অর্থের উৎস এবং সংশ্লিষ্ট লেনদেনের নথি যাচাই প্রয়োজন। প্রকাশিত প্রতিবেদনে ২০২২ সালের মে মাসে সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের (ঈ৪অউঝ) একটি গবেষণার উল্লেখ করা হয়েছে। ওই গবেষণায় বাংলাদেশিদের মালিকানাধীন দুবাইয়ের সম্পত্তির নথিভুক্ত মূল্য প্রায় ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার এবং গবেষণায় মূল্যায়িত পরিমাণ প্রায় ৩১৫ মিলিয়ন ডলার বলা হয়েছে। গবেষণায় ৪৫৯ বাংলাদেশির মালিকানাধীন সম্পত্তির তথ্যের মধ্যে দুবাই মেরিনায় ৬৪টি এবং পাম জুমেইরাহ এলাকায় ১৯টি সম্পত্তির উল্লেখ রয়েছে। এ ছাড়া অন্তত ১০০টি ভিলা ও পাঁচটি ভবনের তথ্যও এতে উঠে আসে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা