admin

প্রকাশিত: 8:15 AM, June 23, 2026

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক

নগরবাসীকে সুরক্ষায় আগাম প্রস্তুতির নির্দেশ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর সেবা করতেই আমি দায়িত্ব নিয়েছি। সাধ্যমতো সেই দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে নগরবাসীকে রক্ষায় সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জানানো হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ সিলেট অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিসিক প্রশাসকের নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়।

সভায় কমিটির সদস্যরা সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতিমূলক প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় সিসিক প্রশাসক সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের আগাম প্রস্তুতি গ্রহণ, জরুরি সেবাসমূহ প্রস্তুত রাখা এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একসময় সুরমা ও কুশিয়ারা ছিল খরস্রোতা নদী। দখল ও দূষণের কারণে আজ এ নদীগুলো বিপন্ন হয়ে পড়েছে। নদীর তলদেশ পলি ও পলিথিন বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ও উজানের ঢল দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে সামান্য অতিবৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

তিনি বলেন, আমরা চাই না কোনো ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হোক। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে যাতে নগরবাসীকে নিরাপদ রাখা যায় এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়, সে লক্ষ্যেই আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করছি। সিটি কর্পোরেশনের সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর এবং প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবরসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং ওয়ার্ড পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন