admin
প্রকাশিত: 6:19 AM, November 25, 2025
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে তিন দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন। এতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি চালানো হয়েছে। সংগঠনের দাবি, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে উন্নীত করা, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা। বহুদিনের আলোচনার পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এই কর্মবিরতি শুরু করা হয়েছে।
সংগঠন জানিয়েছে, দাবি পূরণ না হলে ১১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন এবং লাগাতার অনশন শুরু করা হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি এবং এখানে কর্মরত শিক্ষক ৩ লাখ ৮৪ হাজার। সহকারী শিক্ষকরা বলছেন, অন্যান্য সরকারি কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা এখনো ১৩তম গ্রেডে রয়েছেন, যা তাদের অসন্তুষ্টির কারণ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।