admin

প্রকাশিত: 2:17 PM, December 5, 2025

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়া সব সময় আপোষহীন: খন্দকার মুক্তাদির

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়া সব সময় আপোষহীন: খন্দকার মুক্তাদির

সিলেট-০১ (নগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া তার গোটা জীবন বিলিয়ে দিয়েছেন। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় ছিলেন আপোষহীন।

তিনি বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে একথা বলেন। খন্দকার মুক্তাদির বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচন ও পরবর্তীকালে যেকোনও সংকটে তাকে অত্যন্ত প্রয়োজন। তিনি এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, আমি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সিলেটসহ দেশের সকল মানুষের কাছে দোয়া প্রার্থনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

বৃহস্পতিবার রাতে ২২ ও ৩২নং ওয়ার্ডে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। শুক্রবার লামাবাজার মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময়সহ বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করেন। সাবেক কাউন্সিলর ও মাদ্রাসাতুল হোসাইনি আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদের পরিচালনায় ২২নং ওয়ার্ডের ইমাম-খতিব, মোয়াজ্জিন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

২২নং ওয়ার্ডের সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পুলিশ সুপার কায়ছার আহমদ হায়দারী, একেএম আহাদুস সামাদ, শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর দায়রা জজকোর্টেও পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, বায়তুল ফালাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট জুবের আহমদ খান, বায়তুল মামুন জামে মসজিদের সাধারণ সম্পাদক মাছুম ইফতেকার রসুল শিহাব, বায়তুল নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসাদ বিন সিরাজ, বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ মারজান, বায়তুল মামুন জামে মসজিদের ইমাম ও খতিব বদর উদ্দিন, ওজি মো. কাওসার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল ফাত্তাহ বকশী, রফিকুল ইসলাম রফিক, মুহিবুর রহমান, আব্দুল মালেক। দোয়া পরিচালনা করেন হয়রত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম। সভার শুরুতে কোর আন তেলাওয়াত করেন বায়তুল ফালাত জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা লিয়াকত আলী।

এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নগরীর ৩২নং ওয়ার্ড বিএনপির নাগরিক কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম হিলটনের পরিচালনায় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা