admin

প্রকাশিত: 5:01 PM, March 7, 2026

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার নরসিংপুর সড়কের শ্যামারগাঁও এলাকায় একটি জনগুরুত্বপূর্ণ কালভার্টের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং পানি চলাচল স্বাভাবিক রাখার দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয়রা।

গতকাল শুক্রবার বিকেলে শ্যামারগাঁও এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, উপজেলার বাংলাবাজার–নরসিংপুর সড়কের শ্যামারগাঁও গ্রামের মাঝামাঝি স্থানে কৃষি সেচ ও পানি নিষ্কাশনের সুবিধার্থে প্রায় ৪০ ফুটের একটি বড় কালভার্ট নির্মাণ করা হয়েছিল। এটিই এই এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ। সম্প্রতি শ্যামারগাঁও গ্রামের আমির উদ্দিন, তাজ উদ্দিন ও জমির উদ্দিন কালভার্টের মুখ বন্ধ করে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন।

এলাকাবাসীর শঙ্কা করছেন বর্ষা মৌসুমে এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিস্তীর্ণ এলাকার কৃষিজমি জলমগ্ন হয়ে চাষাবাদে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। স্থানীয়দের স্বাভাবিক চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি।

মানববন্ধনে বক্তব্য দেন শ্যামারগাঁও গ্রামের আসরাফ আলী, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, আজাদ আলী, জালাল হোসেন প্রমুখ। তারা অভিযোগ করেন, প্রভাবশালী একটি পক্ষ নিজেদের স্বার্থে জনস্বার্থকে গুরুত্ব দিচ্ছে না। তারা কালভার্টের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে আমির উদ্দিন ও তার সহযোগীরা জানান, ওই জায়গাটি তাদের পৈত্রিক সূত্রে পাওয়া রেকর্ডভুক্ত জমি। সেখানে বাড়ি নির্মাণ করলে কালভার্টের পানি চলাচলে কোনো বাধা সৃষ্টি হবে না বলে তারা দাবি করেন। এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ জানান, “উভয় পক্ষই প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় প্রশাসনের সরাসরি পদক্ষেপ নেওয়ার সুযোগ কিছুটা সীমিত।”

এদিকে গ্রামবাসীর দাবি, আদালতের দোহাই দিয়ে জনগুরুত্বপূর্ণ এই কালভার্টটি চিরতরে বন্ধ হয়ে গেলে গোটা এলাকার পরিবেশ ও কৃষি মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং