admin

প্রকাশিত: 3:30 PM, August 16, 2026

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগের ক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির নেতা সিরাজ উদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিরাজ উদ্দিন অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে, সরকারি, আধা-সরকারি কিংবা এনজিওতে চাকরিজীবী বা কর্মরত ব্যক্তি নিয়োগের ক্ষেত্রে অযোগ্য এবং প্রত্যেক কর্মীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে হবে এমন শর্ত উল্লেখ ছিল।

তবে ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এসব শর্তের সঙ্গে নিয়োগপ্রাপ্তদের একটি অংশের মিল নেই বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, পান্ডারগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তথ্য সংগ্রহের জন্য মাত্র দুইটি গ্রাম থেকে কর্মী নেওয়া হয়েছে। ফলে এক ওয়ার্ডের বাসিন্দাকে অন্য ওয়ার্ডে দায়িত্ব দেওয়ায় স্থানীয় পর্যায়ে সঠিকভাবে তথ্য সংগ্রহ করা সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সিরাজ উদ্দিন আরও প্রশ্ন তোলেন, বিজ্ঞপ্তিতে নিজ নিজ ওয়ার্ডের বাসিন্দাকে তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগের কথা থাকলে এক ওয়ার্ডের পরিবর্তে অন্য ওয়ার্ডের বাসিন্দাকে নিয়োগ দেওয়া কতটা যৌক্তিক। একই সঙ্গে সরকারি, আধা-সরকারি বা এনজিওতে কর্মরত ব্যক্তিদের কেউ নিয়োগ পেয়েছেন কি না, সেটিও তদন্তের দাবি জানান তিনি।

অভিযোগকারী বিষয়টি দ্রুত আমলে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে নিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা