admin
প্রকাশিত: 12:52 PM, October 28, 2026
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ধর্মীয় নেতার পরিচয় ও কর্তৃত্বের অপব্যবহার করে সাত নারী ও কিশোরীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে সাবেক ইমাম আবদুল হালিম খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫৪ বছর বয়সী খানকে ন্যূনতম ২০ বছর কারাগারে থাকতে হবে। বৃহস্পতিবার (১৪ মে) স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে তাঁর সাজা ঘোষণা করা হয়। যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) তথ্য অনুযায়ী, ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে এসব অপরাধ করেন আবদুল হালিম খান। ভুক্তভোগীদের মধ্যে তিনজন অপরাধের সময় কিশোরী ছিলেন। সবচেয়ে কম বয়সী ভুক্তভোগীর বয়স ছিল ১২ বছর।
গত ১৩ ফেব্রুয়ারি ধর্ষণ, যৌন নিপীড়ন ও শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধসহ মোট ২১টি অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, আবদুল হালিম খান ধর্মীয় বিশ্বাস ও নিজের কর্তৃত্বকে কাজে লাগিয়ে ভুক্তভোগীদের আস্থা অর্জন করতেন। তাঁদের শরীরে জিন বা অশুভ আত্মার প্রভাব রয়েছে দাবি করে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাতেন। নির্যাতনের কথা প্রকাশ করলে কালো জাদুর মাধ্যমে তাঁদের বা পরিবারের সদস্যদের ক্ষতি হবে বলেও ভয় দেখাতেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তথ্য অনুযায়ী, আবদুল হালিম খান নিজের অবস্থানকে ব্যবহার করে ভুক্তভোগীদের নিয়ন্ত্রণ করতেন এবং তাঁদের বিশ্বাসকে নিজের অপরাধ গোপন রাখার হাতিয়ার বানিয়েছিলেন।
তদন্তে আরও ভুক্তভোগীর সন্ধান পাওয়ার পর এক দশকেরও বেশি সময় ধরে চলা অপরাধের বিষয়টি আদালতে উঠে আসে। সাজা ঘোষণার সময় বিচারক লেসলি কাথবার্টের আদালতে মামলাটির গুরুতর দিক তুলে ধরা হয়। রাষ্ট্রপক্ষ জানায়, আবদুল হালিম খান একজন বিশ্বস্ত ধর্মীয় নেতার অবস্থান ব্যবহার করে নারী ও কিশোরীদের শোষণ করেছেন। নির্যাতনের শিকার ব্যক্তিরা আদালতে জানান, এসব ঘটনার কারণে তাঁদের মানসিক স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব পড়েছে। তাঁদের একজন বলেন, আবদুল হালিম খান ধর্মপ্রাণ মানুষের মুখোশের আড়ালে নিজের প্রকৃত পরিচয় লুকিয়ে রেখেছিলেন। মামলার নম্বর ঞ২০২৩৭১০১ / ০১ঐঞ১০৩৮০২৩। আদালতের নথি অনুযায়ী, খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ন্যূনতম ২০ বছর কারাভোগ করতে হবে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা