admin
প্রকাশিত: 1:54 PM, February 9, 2026
বিয়ানীবাজারে ধানের শীষ প্রতীক ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় উঠলো মুহুর্মুহু স্লোগান। কাঁপলো বিয়ানীবাজার উপজেলাসদর। গতকাল রবিবার বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের পরিচালনায় জনসভায় প্রধান বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন- আজ বিয়ানীবাজারে ধানের শীষের পক্ষে সত্যিই জোয়ার উঠেছে। মানুষের মুখে মুখে কেবল বিএনপির কথা। ইনশা আল্লাহ, ১২ তারিখ আমাদের বিজয় হবেই।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় ফরেন অ্যাফেয়ার্স টিমের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জাসাসের কেন্দ্রীয় সভাপতি হেলাল খান, বিয়ানীবাজার উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল মান্নান, সাবেক সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন, জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম পুতুল, যুক্তরাজ্য জাসাসের সহসভাপতি এনায়েত, বিয়ানীবাজার উপজেলা সহসভাপতি আব্দুস সবুর, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাড. আবু সাঈদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল ইসলাম প্রমুখ।
এছাড়া স্থানীয় বিএনপি ও জমিয়ত এবং দল দুটির অঙ্গ-সযোগী সংঠনের ব্পিুল সংখ্যক নেতাকর্মী ও হাজারো জনতা উপস্থিত ছিলেন। জনসভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে সিল মেরে এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করতে উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল