admin

প্রকাশিত: 3:33 PM, January 28, 2026

ধানের শীষে ভোট দিলে শুরু হবে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন অধ্যায় : তাহসিনা রুশদীর লুনা

ধানের শীষে ভোট দিলে শুরু হবে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন অধ্যায় : তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করলে আগামী পাঁচ বছর হবে জনগণের অধিকার, উন্নয়ন ও সমৃদ্ধির বছর। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, ‘এই আসনের মানুষ আজও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর অপেক্ষায় আছে। তাঁর আদর্শ, ত্যাগ ও নেতৃত্বকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই। গতকার মঙ্গলবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ইলিয়াসপত্নী লুনা বলেন, ‘ভয় নয়, বাধা নয়, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি দেশের ভবিষ্যৎ রক্ষার নির্বাচন।’

তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব ময়নুল হক, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ, সিলেট- ৬, আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন, সমাজ সেবিকা সাবিনা খানম, জেলা মহিলাদলের নেত্রী তাহসিন শারমিন তামান্না, সুলতানা রহমান দিনা, জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা নুরুল হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলাদলের নেত্রী মুসলিমা আক্তার, মঈন উদ্দিন, বিএনপি নেতা সাইস্তা মিয়া, যুব জমিয়ত নেতা হাফিজ আব্দুল হাই শিহাব, শাহ মো. এহিয়া, কামরুল ইসলাম, রায়হান আহমদ, জমির আহমদ, নজরুল ইসলাম, ফজল আহমদ জনি, ইসলাম উদ্দিন, কবির আহমদ, আক্কাস আলী, মাহমদ আলী প্রমূখ।

সর্বশেষ সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন