admin

প্রকাশিত: 5:56 PM, March 5, 2026

নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত ও পরিচ্ছন্ন শহর গড়ায় সিসিক প্রশাসকের নানামুখী তৎপরতা

নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত ও পরিচ্ছন্ন শহর গড়ায় সিসিক প্রশাসকের নানামুখী তৎপরতা

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রত্যেক নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান পরিষদের অন্যতম অগ্রাধিকার। নগরবাসীকে যাতে সামান্য কারণে বিশেষজ্ঞ চিকিৎসক বা হাসপাতালে ছুটতে না হয়, সেজন্য কর্পোরেশনের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আরও আধুনিক ও সেবামুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর কুমারপাড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল এবং ঘাসিটুলা নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জনবল সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে যেসব কেন্দ্রে চিকিৎসকের পদ শূন্য রয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, “পরিচ্ছন্ন আধুনিক নগরের পাশাপাশি নাগরিকদের সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব। আমরা চাই নগরবাসী বাড়ির কাছেই বিনামূল্যে বা স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা পাক।”

এ সময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হাসপাতাল পরিদর্শন শেষে প্রশাসক সাগরদিঘির পাড় এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত পরিদর্শন করেন এবং ড্রেনে ময়লা না ফেলতে গৃহমালিকদের প্রতি আহ্বান জানান।

একই দিন দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পরিচ্ছন্ন নগর গড়ায় ইমামদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “সুন্দর নগর গড়তে কেবল সিটি কর্পোরেশন যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। জুমার খুতবার মাধ্যমে মানুষকে সচেতন করতে পারলে যত্রতত্র আবর্জনা ফেলার মানসিকতা পরিবর্তন হবে।” এ সময় তিনি স্বচ্ছল ব্যক্তিদের যথাযথভাবে যাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে এগিয়ে আসার অনুরোধ জানান।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক ডা. সৈয়দ শাহ এমরান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ড. মো. মুহিবুর রহমান।


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়