admin

প্রকাশিত: 4:44 AM, September 3, 2026

নগরীর মাদক রোধে চ্যালেঞ্জ নিচ্ছে পুলিশ

নগরীর মাদক রোধে চ্যালেঞ্জ নিচ্ছে পুলিশ

স্টাফ রিপোর্টার:

সিলেট জুড়েই মাদকের ভয়াবহ বিস্তার। সীমান্ত গলিয়ে বানের মতো আসছে নেশাজাতীয় দ্রব্য। ইয়াবা, ফেনসিডিল ও হেরোইনের বিস্তার সবখানে। সন্ধ্যা নামলেই চিহ্নিত স্পটগুলোতে মাদকসেবনের মহোৎসব চলে। মাঠ পর্যায়ের পুলিশও মিশে গেছে এর সঙ্গে। রাজনৈতিক শেল্টার তো আছে। সিলেটে মাদক নিয়ে এখন বাস্তবতা এমনই। সম্প্রতি সময়ে কয়েকটি লোমহর্ষক ঘটনার পেছনেও রয়েছে মাদক। নগরের রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেপ্তার হওয়া রংমিস্ত্রি বাবুল মিয়াও একজন মাদকসেবনকারী। ঘটনার পর বাবুল মিয়া দলদলি চা বাগানে গিয়ে কয়েক ঘণ্টা কাটিয়েছে। ওখানে সে মাদকসেবনের পর ফিরে এসে বাসার মালিকের কাছে বাসা ভাড়ার পাওনা টাকা পরিশোধ করেছে। বাগানে থাকা অবস্থায়ই বাসার মালিকের সঙ্গে মোবাইল ফোনে তার কয়েক দফা কথা হয়।

এ সময় বাবুল জানিয়েছে সে বাগানেই ছিল। শাহপরানে ব্যবসায়ী শাহাদাত হোসেনের খুনি জালাল আহমদও মাদকসেবনকারী। সম্প্রতি শাহপরানে মাদকের ভয়াবহ বিস্তার হয়েছে। আর প্রতি রাতেই শাহাদাত মাদকসেবন করতো। এর আগে সিলেটে র‌্যাব সদস্য ইমন আচার্য খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া নগরের মোগলটুলা এলাকার আসাদুল হক বাপ্পি নামের এক মাদক বিক্রেতা ও ছিনতাইকারী। বাপ্পি নগরের ক্বীনব্রিজ এলাকায় মাদক বিক্রি করতো। একইসঙ্গে ছিনতাই চক্রেরও নেতৃত্ব দিতো সে। এ ঘটনার পর পুলিশ ক্বীনব্রিজ এলাকা অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়েছে। নগর জুড়ে ছিনতাইয়ের ঘটনায়ও উঠে আসে মাদককারবারিদের সম্পৃক্ততার বিষয়টি। সিলেট নগর পুলিশ এসব ঘটনার পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল। তছনছ করে দিয়েছিল মাদক হাট কাস্টঘর।

পুলিশের পাশাপাশি স্থানীয় জনতাও মাদকের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছেন। তবুও মাদক বিক্রেতা ও সেবীদের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। সূত্র বলছে; সন্ধ্যা নামলেই নগরের বালুচরের ইকোপার্ক, উপ-শহরের এইচ ব্লক, বুরহানউদ্দিন রুট, বালুচর, দলদলি বাগান, এয়ারপোর্ট রোড, ভার্সিটি এলাকা ও দক্ষিণ সুরমা পুরোটাই মাদকসেবীদের নিয়ন্ত্রণে চলে যায়। রায়নগরে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনার পর সিলেট-১ আসনের এমপি ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সঙ্গে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী সিলেটের শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার সার্কিট হাউজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সিলেটের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করেন সংশ্লিষ্টদের সঙ্গে।

ওই বৈঠকেও বাণিজ্যমন্ত্রী পূর্বের সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে ধরে বলেছেন- সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে মাদকের শীর্ষ ৫০ ব্যবসায়ীর তালিকা প্রণয়ন করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সিলেটে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ অভিযান পরিচালনা করা গেলে এক থেকে দেড় মাসের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় লজিস্টিক ও যানবাহন সরবরাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সিলেট এসএমপি দেশের অন্যতম বৃহৎ পুলিশি এলাকার দায়িত্ব পালন করছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম জানিয়েছেন- অনেক ঘটনার পেছনে মাদকের বিস্তার রয়েছে। মাদক ব্যবসায়ী সেবীদের বিরুদ্ধে পুলিশের আইনি কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রীর নির্দেশনার পর বিষয়টিকে জোরালোভাবে দেখা হচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে আরও কঠোর অ্যাকশনে নামছে বলে জানান তিনি। এদিকে সিলেটে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি গ্রহণ করেছেন। তারাও চিহ্নিত এলাকায় অভিযান চালাচ্ছেন।


সর্বশেষ সংবাদ

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা