admin

প্রকাশিত: 12:14 PM, May 20, 2026

নতুন মার্কিন শুল্কের বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি, শীর্ষ সম্মেলনের চুক্তি নিশ্চিত:

নতুন মার্কিন শুল্কের বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি, শীর্ষ সম্মেলনের চুক্তি নিশ্চিত:

ফ্রান্স প্রতিনিধি:

বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় শুল্ক নিয়ে কথা হয় এবং বেইজিংয়ের স্বীকারোক্তি ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্র শুল্ক পুনরায় আরোপ করলে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। বুধবার চীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার বিষয়ে একটি সীমারেখা টানতে চেয়েছে। তারা বলেছে, উভয় পক্ষই শুল্ক আর না বাড়াতে সম্মত হয়েছে, তবে ওয়াশিংটন আবার এমন করলে তারা পাল্টা ব্যবস্থা নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে।

চীন প্রথমবারের মতো এও নিশ্চিত করেছে যে, তারা আমেরিকান গরুর মাংস এবং বোয়িং বিমান কিনবে। এই দুটি চুক্তির কথাই প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে তার শীর্ষ সম্মেলনের পর প্রচার করেছিলেন। বুধবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, বেইজিং ২০০টি বোয়িং বিমান কিনতে সম্মত হয়েছে।

এই লেনদেনটি প্রায় এক দশকে আমেরিকান এই নির্মাতার কাছ থেকে চীনের একক বৃহত্তম বিমান ক্রয় হবে। মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে, বেইজিং আমেরিকান কসাইখানা গুলোকে চীনে গরুর মাংস রপ্তানি পুনরায় শুরু করার অনুমোদন দিয়েছে। গত সপ্তাহে প্রাথমিকভাবে একটি অস্পষ্ট বিজ্ঞপ্তির পর, এর মাধ্যমে ৬০০-র বেশি মার্কিন সংস্থাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

বেইজিংয়ে দুই নেতার বৈঠকের পাঁচ দিন পর বাণিজ্য মন্ত্রণালয়ের একটি অনলাইন পোস্টে এই ঘোষণাগুলো আসে। এরপর থেকে ট্রাম্প এবং অন্যান্য আমেরিকান কর্মকর্তারা এই শীর্ষ সম্মেলনের সাফল্য এবং বেইজিং থেকে প্রাপ্ত বাণিজ্যিক প্রতিশ্রুতিগুলোর প্রশংসা করেছেন। কিন্তু মতবিরোধের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিতই রয়ে গেছে, বিশেষ করে শুল্ক নিয়ে।

ট্রাম্প অবশ্য পরে সাংবাদিকদের বলেন: “আমরা শুল্ক নিয়ে আলোচনা করিনি।” বুধবার, চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই বক্তব্যের বিরোধিতা করে বলেছে যে, সর্বশেষ আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও চীন “শুল্ক নিয়ে গভীর আলোচনা করেছে”। মন্ত্রণালয় আরও যোগ করেছে যে, তারা আশা করে ওয়াশিংটন “তার প্রতিশ্রুতি রক্ষা করবে” এবং নিশ্চিত করবে যে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্কের হার গত শর্তে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আলোচনার সময় নির্ধারিত মাত্রা অতিক্রম করবে না, যখন উভয় পক্ষ একটি শুল্ক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলো।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা