admin

প্রকাশিত: 7:06 AM, June 7, 2026

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকালে র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এফ.এম নাজমুল ইসলামসহ হাসপাতালের সহকারী পরিচালক, বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। বর্ষাকালে এই রোগের প্রকোপ বৃদ্ধি পায়। সঠিক সময়ে শনাক্তকরণ, চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে এটি জটিল আকার ধারণ করতে পারে।

বক্তারা বলেন, ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণসমূহ হলো হঠাৎ করে উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যাথা, শরীর ও গিঁটে ব্যথা, বমি বমি ভাব বা বমি, শরীরে লালচে ও অতিরিক্ত দুর্বলতা। এছাড়া ঝুঁকিপূর্ণ লক্ষণসমূহ হলো তীব্র পেট ব্যথা, বারবার বমি হওয়া, নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া, শ্বাসকষ্ট, অস্বাভাবিক দুর্বলতা বা অস্থিরতা, প্রস্রাব কমে যাওয়া ইত্যাদি। এই লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন বক্তারা। এছাড়া ডেঙ্গু রোগের চিকিৎসার ক্ষেত্রে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে, পূর্ণ বিশ্রামে থাকতে হবে, জ্বর কমানোর জন্য শুধু প্যারাসিটামল ব্যবহার করা যাবে, রক্ত পরীক্ষা নিয়মিত করতে হবে (রক্তের কণিকা ও প্লেটলেট) এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। একইসাথে ডেঙাগ হলে অ্যাসপিরিন বা ব্যথানাশক ওষুধ সেবন, নিজে নিজে ওষুধ পরিবর্তন করা, পানি কম পান করা এগুলো এড়িয়ে চলতে হবে।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় যে

ঝাড়ফুঁক না প্রতারণা? জকিগঞ্জে কথিত কবিরাজদের কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান

ঝাড়ফুঁক না প্রতারণা? জকিগঞ্জে কথিত কবিরাজদের কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে ধর্মীয় চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে কথিত কিছু কবিরাজের কর্মকাণ্ড নিয়ে নতুন করে

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা : জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা : জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা