admin
প্রকাশিত: 8:35 AM, December 10, 2025
সিলেট প্রতিনিধি:
নর্থ ইস্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম. এ. কাইয়ুম। মঙ্গলবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম. এ. কাইয়ুম বর্তমানে নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। চিকিৎসা অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা ও সুনামের কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়।
সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্নের পর তিনি শিশুরোগ বিষয়ে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আয়ারল্যান্ড থেকে আরসিপিএন্ডএস ডিগ্রি সম্পন্ন করে নিজেকে আন্তর্জাতিক মানের শিশু বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ এবং জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সৌদি আরবের মদিনা হাসপাতাল ও যুক্তরাজ্যের রয়েল হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আন্তর্জাতিক চিকিৎসা অভিজ্ঞতা সমৃদ্ধ করেছেন।
অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম. এ. কাইয়ুমের নেতৃত্বে নর্থ ইস্ট মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার