admin

প্রকাশিত: 5:28 PM, November 18, 2026

নাশকতার নেপথ্যে অর্ধশত অর্থদাতা তালিকায় সাবেক মন্ত্রী-এমপি ও সিলেটের শীর্ষ নেতারা

নাশকতার নেপথ্যে অর্ধশত অর্থদাতা তালিকায় সাবেক মন্ত্রী-এমপি ও সিলেটের শীর্ষ নেতারা

স্টাফ রিপোর্টার:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতা ঠেকাতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হলেও নেপথ্যের অর্থদাতাদের নিয়ে উদ্বেগ কাটছে না। পুলিশ ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদেশে পলাতক ও দেশে আত্মগোপনে থাকা অন্তত অর্ধশত অর্থদাতা বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করছেন। এই তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, চাকরিচ্যুত সরকারি কর্মকর্তাসহ সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতারাও রয়েছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ঘিরে নাশকতা, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে অর্থের জোগানদাতাদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যমতে, ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে এই অর্থ বিনিয়োগ করা হচ্ছে।
গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অর্থ লেনদেন নির্বিঘ্ন রাখতে এবং মূল হোতাদের আড়ালে রাখতে তিন লেয়ারের ‘কাটআউট সিস্টেমের’ নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। মাঠপর্যায়ে সড়ক অবরোধ, বিক্ষোভ, মশাল মিছিল কিংবা ভাঙচুর-অগ্নিসংযোগে অংশ নিলেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর্মীদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা পৌঁছে যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, অর্থের প্রলোভনে পড়ে অনেকেই নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
একটি গোয়েন্দা সংস্থার প্রস্তুতকৃত তালিকায় উঠে এসেছে, নাশকতার পেছনে অর্থ জোগান ও ইন্ধন দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের পাশাপাশি চাকরিচ্যুত সরকারি কর্মকর্তারাও সক্রিয় রয়েছেন। বিশেষ করে সিলেটের শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের নাম এই তালিকায় রয়েছে বলে জানা গেছে। এছাড়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাও বর্তমানে কঠোর গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। তাদের বিরুদ্ধে মিছিল ও নাশকতায় অর্থ জোগানের সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, গত ৭ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি পুলিশি স্থাপনায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। নাশকতার এসব ঘটনায় সারা দেশে ২১টি মামলা দায়ের করা হয়েছে এবং ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে শিল্পাঞ্চলের অস্থিরতার পাশাপাশি গোপালগঞ্জে নতুন করে শুরু হওয়া বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল ও গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নতুন কোনো ইস্যুকে কেন্দ্র করে নাশকতাকারীরা যাতে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে মাঠ পর্যায়ের পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অর্থদাতা, ইন্ধনদাতা ও উসকানিদাতাদের তালিকা চূড়ান্ত করে তাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি অর্থের জোগান বন্ধ করতে অর্থদাতাদের বিশ্বস্ত সহযোগীদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের গতিবিধির ওপর নিবিড় নজরদারি চালানো হচ্ছে।


সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।