admin
প্রকাশিত: 5:36 PM, March 5, 2026
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার) পুনর্গঠন করেছে সরকার। ২০ সদস্যের এই শক্তিশালী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের প্রশাসনিক কাঠামো সংস্কার ও নতুন প্রশাসনিক ইউনিট গঠনের নীতিগত সিদ্ধান্ত নেবে এই কমিটি। কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ছন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিববৃন্দ।
নিকার মূলত দেশের প্রশাসনিক মানচিত্র এবং কাঠামোগত পরিবর্তনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে কাজ করে। এর প্রধান কাজগুলো হলো নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর স্থাপন বা পুনর্গঠন। নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা ও থানা গঠনের প্রস্তাব বিবেচনা। বিদ্যমান প্রশাসনিক ইউনিটগুলোর সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ।
সিলেট-১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদিরকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে রাখায় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই নেতার নিকার-এ অন্তর্ভুক্তি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিকার-এর সদস্য হিসেবে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবদেরও অন্তর্ভুক্ত করা হবে এবং প্রয়োজনে বিষয় সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীদেরও কমিটিতে রাখা হবে।
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে
স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের
স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন
* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়