admin
প্রকাশিত: 6:08 PM, November 18, 2026
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।
গত সোমবার রাত ৮টায় নগরীর মেন্দিবাগ পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সোবহানীঘাট ও শিশুপার্ক ঘুরে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক জলিল মীরার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কার্যকরী কমিটির সভাপতি মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, স’মিল শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ইমান আলী, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি বিল্লাল, শাহীন আহমদ ও সাবেক ক্রীড়া সম্পাদক সোহেল আহমদ জিল্লুল।
সমাবেশে বক্তারা বলেন, হোটেল-রেস্টুরেন্ট মালিকরা প্রচলিত শ্রম আইনের তোয়াক্কা না করে স্বেচ্ছাচারীভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ৮ ঘণ্টা কর্মদিবস, ওভারটাইম, উৎসব বোনাস ও বিভিন্ন ছুটিসহ আইনগত কোনো সুবিধাই শ্রমিকরা পাচ্ছেন না। ২০২৫ সালে ঘোষিত নিম্নতম মজুরিও এখনো কার্যকর করা হয়নি।
এছাড়া সমাবেশ থেকে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে দ্রুত মজুরি ঘোষণার দাবি জানানো হয়। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় মালিক ও প্রশাসনকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। সবশেষে শ্রমিক-কৃষক-জনতার সার্বিক মুক্তির লক্ষ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত হয়।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন