admin

প্রকাশিত: 9:23 AM, June 18, 2026

নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’

নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার:

সিলেট রেলওয়ে স্টেশন গাড়ি পার্কিংয়ের ইজারা নিয়ে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইজারাদারের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, সম্পূর্ণ সরকারি নিয়ম নীতি মেনে এবং যথাযথ রাজস্ব প্রদান করেই এই ইজারা প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে।

গতকাল বুধবার সিলেট রেলওয়ে স্টেশনের হল রুমে আয়োজিত সংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ইজারাদারের পক্ষে এসব কথা বলেন সুহেল রানা।

এসময় সুহেল রানা বলেন, “একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে, আমরা জোরপূর্বক রেল স্টেশন পার্কিং দখলের চেষ্টা করছি। প্রকৃত সত্য হলো, আমরা সরকারকে নিয়ম অনুসারে সম্পূর্ণ রাজস্ব দিয়ে ইজারা নিয়ে এসেছি। এই বৈধ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চলমান অপপ্রচারে কাউকেই বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।”

সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি শাখা থেকে গত ১০/১২/২০২৫ ইং তারিখে (স্মারক নং-৫৪.০১.০০০০.১২.১৩.০৭০.১৮-৬৭৭) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বাসিন্দা মো. মিনারুল ইসলাম সিলেট রেলওয়ে স্টেশন পার্কিংয়ের ইজারা লাভ করেন। পরবর্তীতে মিনারুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ঢাকা) বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তার ব্যবসায়িক পার্টনার ও প্রতিনিধি হিসেবে দক্ষিণ সুরমার মো. নাহিদুর রহমান, মো. সুহেল রানা এবং মো. শাহীন আহমদকে পার্কিং স্থানটি বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে গত ১৫/০৬/২০২৬ তারিখে সিলেট জেলা প্রশাসক (ডিসি) মহোদয়কেও লিখিত চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে যে, উক্ত প্রতিনিধিগণই ইজারাদারের পক্ষে পার্কিং এলাকাটি পরিচালনা করবেন।

রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরের কার্যবিবরণী সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা, ২০২০’ অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দৈনিক কালবেলা ও ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই ইজারা সম্পন্ন হয়। সিলেট রেলস্টেশন গাড়ি পার্কিংয়ের বিপরীতে সরকারি নির্ধারিত দর ছিল ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে মো. মিনারুল ইসলাম ৪,৭৫,০০০/- (চার লক্ষ পঁচাত্তর হাজার) টাকা (যা সরকারি দরের চেয়ে ২৫,০০০ টাকা বেশি) এবং নিয়মমাফিক ভ্যাট-আয়কর প্রদান করে ০১ (এক) বছর মেয়াদী এই লাইসেন্স লাভ করেন।

ইজারাদার পক্ষ জানান, সম্পূর্ণ বৈধ উপায়ে সর্বোচ্চ দরদাতা হয়ে এবং জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেই তারা দায়িত্ব বুঝে নিয়েছেন। ফলে এখানে কোনো ধরনের জোরপূর্বক দখলের সুযোগ নেই। তারা এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন নাহিদুর রহমান, শাহিন আহমদ সহ ইজারাদারবৃন্দ।


সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।