admin

প্রকাশিত: 12:38 PM, December 1, 2025

নির্বাচনী প্রচারণা স্থগিত করে খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এমরান চৌধুরী

নির্বাচনী প্রচারণা স্থগিত করে খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এমরান চৌধুরী

নির্বাচনী প্রচারণামূলক সব কর্মসূচি স্থগিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে ঢাকায় ছুটে গেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলীয় সভানেত্রীকে দেখতে যান।

এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছলছল নয়নে খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে মোনাজাত করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এর আগে রবিবার রাতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত মতবিনিময় সভা ও উঠান বৈঠকগুলোতেও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন—“খালেদা জিয়া এ দেশের ক্ষণজন্মা নেত্রী। এমন আপসহীন নেত্রীর কাছ থেকে দেশের জনগণের অনেক কিছু পাওনা রয়েছে। আমরা দোয়া করি—আল্লাহ তাকে সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করুন।”

রোববার সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুধবকশী গ্রামে আজাদ উদ্দিনের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন—সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা ও সাবেক উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, মাতিউরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হোসেন আহমদ, ফখরুল ইসলাম, সামছুল আলম মেম্বার ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ ও বিএনপি নেতা মাতাবুর রহমান রুবেল প্রমুখ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে