admin
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন বলেছেন, নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেব, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব। তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের সংগ্রামের কথা স্মরণ করে বলেন, আপনাদের পরিশ্রমের ফসল হলো ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফলাফল না পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিয়ে শেষ পর্যন্ত বিজয়ের মিছিল নিয়ে বাড়ি ফিরে যাওয়া। জয়নাল আবেদীন গতকাল সোমবার বিকেলে কোম্পানীগঞ্জে তাঁর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাষ্টার শফিকুল ইসলামের পরিচালনায় স্থানীয় টুকেরবাজার স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ মাসুম আহমেদ, সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি শফিকুল হক, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু আইয়ুব মঞ্জু, এনসিপি সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শিপন, কোম্পানীগঞ্জ এনসিপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইমরান, জাতীয় যুবশক্তি সিলেটের মুখ্য সংগঠক মোহাম্মদ খালেকুজ্জামান, যুক্তরাজ্যের কাউন্সিলর আব্দুল মুবিন, ছাত্র মজলিস সাইফুর রহমান কলেজের সভাপতি আবু হামজা শফিক, সাংবাদিক শাব্বির আহমদ, কোম্পানিগঞ্জ জামায়াতের সাবেক আমীর আজমান আলী প্রমুখ।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল বাসিত সেলিম, মাওলানা ইমাম উদ্দিন, মোঃ শাফি, রফিক আহমদ, আবু তোরাব, মইনুল ইসলাম, ইকবাল হোসেন ইমাদ, জুয়েল আমিন, আল আমিন, শামসুল ইসলাম, রহিম উদ্দিন, আহাদ মিয়া, কাওছার আহমদ প্রমুখ।
প্রধান অতিথি সকল নেতাকর্মী ও এলাকাবাসীকে ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার এক শুভেচ্ছা বার্তায় সিসিক প্রশাসক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “সিলেট নগরীকে আলোকিত ও নিরাপদ করতে প্রতিটি ওয়ার্ডে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ
দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফ স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
ঢাকায় রামিসা ও সিলেটে ফাহিমাসহ সকল নারী ও শিশু সহিংসতার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটের এমসি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটে কবি নজরুলের আগমন এ অঞ্চলে সাংস্কৃতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সিলেটে ‘সিংহবাড়িতে কবি নজরুল : শতবর্ষ স্মরণোৎসব’ শীর্ষক অনুষ্ঠান
সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক
সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য খুন