admin
প্রকাশিত: 10:53 AM, March 9, 2026
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌরসভা শাখার উদ্যোগে মাহে রমজানে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল গতকাল রবিবার পৌরসভাস্থ স্বপ্নচূড়া হোটেলে শাখা সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়বে আমীর ও সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বিশেষ অতিথি সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মুফতি আকমল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আমীন ও হাফিজ মাওলানা মাহফুজুর রহমান শামরান, পৌর সহ সভাপতি মাওলানা ওলিউর রহমান ওলি, জমিয়তে উলামায়ে ইসলাম পৌর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহে রমজান মুসলমানদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল ও মুসমলমানদের প্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআনকে সমাজ জীবনে কাজে লাগিয়ে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি আগামী ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে সংগঠনের মহাসমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপিতে লিটন আহমদের ভূমিকা ও সাংগঠনিক মূল্যায়ন নিয়ে তৃণমূলে আলোচনা সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল
ইমদাদ চৌধুরীর মানবিক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের
গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, প্রবাসীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর
আব্দুর রহমান: দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ, স্বর্ণালংকার, বিদেশি
দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার
‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের
বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম