admin
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
পরিকল্পিত ও সুসংগঠিত যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, লক্ষ্যভিত্তিক উদ্যোগ নিলে যাকাত গ্রহণকারী পরিবারগুলো দ্রুত স্বাবলম্বী হয়ে উঠতে পারে।
গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দারিদ্র্য বিমোচনে একটি গাণিতিক ও কৌশলগত প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, “দেশে বর্তমানে পরিবার সংখ্যা প্রায় ৪ কোটি। এর মধ্যে দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর যদি ৫ লাখ পরিবারকে ১ লাখ টাকা করে যাকাত দেওয়া হয়, তবে ওই পরিবারগুলোর বড় অংশকে পরবর্তী বছর আর যাকাত নিতে হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি যাকাত সংগৃহীত হয়। বিত্তবানরা ব্যক্তিগতভাবে বা সরকারি যাকাত বোর্ডের মাধ্যমে যাকাত দিলেও সঠিক পরিকল্পনার অভাবে তা দারিদ্র্য বিমোচনে কাঙ্ক্ষিত প্রভাব ফেলছে না। এই বাস্তবতায় সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা গ্রহণ করেছে।
বৈশ্বিক পরিস্থিতির কারণে এবারের রমজানে ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের নীতি গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী জানান, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে এবার মাত্র দুটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “রমজান ত্যাগ ও সংযমের মাস হলেও কেউ কেউ একে লোভ-লাভের মাসে পরিণত করেন। অসাধু পন্থায় যারা জনভোগান্তি সৃষ্টি করছেন, তাদের প্রতি আমার আহ্বান—দয়া করে মানুষের কষ্টের কারণ হবেন না।”
ইফতার মাহফিলে উপস্থিত এতিম শিশুদের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, কোরআন ও হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে। বিত্তবানরা এগিয়ে এলে পিতৃহারা সন্তানরা সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক প্রমুখ। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সচিবগণও এতে অংশ নেন।
স্টাফ রিপোর্টার: সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, ব্যাপক চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত
টাকা দিয়ে প্রশাসন ‘ম্যানেজ’ ৩ ফুট হেলে পড়েছে ভবন ভেতরে চলছে অনৈতিক কাজ স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় নিয়মবহির্ভূতভাবে
স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর
সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। ক্লাব সদস্য আগ্রহী সাংবাদিকদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক
দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার ভাঙনকবলিত এলাকা
স্টাফ রিপোর্টার: সিলেটের রাজনীতির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ষষ্ঠ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার