admin
প্রকাশিত: 4:34 PM, July 31, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়। সমাজে এমন মানুষই প্রকৃত নায়ক, যাঁদের অনুসরণ করে অন্যরা উদ্বুদ্ধ হয়। নিজের তাগিদে দীর্ঘদিন ধরে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাওয়া মানুষের প্রতি সম্মান জানানো যেমন সমাজের দায়িত্ব, তেমনি তাঁদের আদর্শ অনুসরণ করাও সবার কর্তব্য।
গতকাল বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবেশ অধিদপ্তর, সিলেট আয়োজিত বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের বাসিন্দা মো. নাসির উদ্দিনকে পরিবেশ সংরক্ষণের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, নাসির উদ্দিন কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব বা ব্যক্তিগত লাভের আশায় নয়, বরং নিজের আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ করে যাচ্ছেন। একজন মানুষ যদি নিয়মিত সময় দিয়ে নিজের এলাকার পরিচ্ছন্নতায় ভূমিকা রাখতে পারেন, তবে অন্যরাও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে পুরো সমাজকে পরিচ্ছন্ন রাখতে পারবেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং ড্রেন ও পানিপ্রবাহের পথ সচল রেখে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকিও কমাতে সহায়তা করে।
সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক বনানী দাস, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আবু বকর ছিদ্দিকী, সিনিয়র টেকনিশিয়ান আল মামুন, সাংবাদিক গুলজার আহমদ হেলাল এবং মোল্লাপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. নাসির উদ্দিন ২০১৪ সালের ২৬ মার্চ দীর্ঘ ৩০ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ রক্ষায় চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম শুরু করেন। তিনি নিয়মিত গ্রামের সড়ক, নালা-নর্দমা, ড্রেন ও ছড়া পরিষ্কার করার পাশাপাশি গবাদিপশুর মলসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি নিরলসভাবে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
ফ্রান্স প্রতিনিধি: স্পেনের উত্তর আফ্রিকায় অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা (Ceuta) নতুন করে বড় ধরনের অভিবাসন সংকটের মুখে পড়েছে। গত কয়েক
সিআইডির প্রতিবেদনের অপেক্ষায় তদন্ত, সেফহোমে মা ও সন্তান সিলেটের সংবাদ ডেস্ক: নেত্রকোণার মদন উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অন্তঃসত্ত্বা
গত ২৭ জুলাই ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় “জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কামরান ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আলোকচিত্রীরা ক্যামেরার মাধ্যমে সমাজের নানা বাস্তবতা মানুষের
স্টাফ রিপোর্টার: সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়। সমাজে এমন
আক্তার হোসেন: বয়স ৫০ ছুঁইছুঁই। নাম মোঃ দুলাল মিয়া, পিতা নূর মিয়া, মাতা নূরজাহান বেগম। আর ১০টা সাধারণ মানুষের মতোই
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটেও এনসিপি’র গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে গোলাপগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে। হামলার জন্য
স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃত্যুর মিছিলে একের পর এক শিশুরা শামিল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম