admin
প্রকাশিত: 8:43 AM, May 18, 2026
বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে
সিলেট সফররত ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এর সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে নগরীর জেলরোডস্থ এসএমসিসিআই’র কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খায়রুল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনারের সফরসঙ্গী কাউন্সেলর (রাজনৈতিক) কামরান ধাঙ্গাল, কাউন্সেলর (বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্ত) জাইন আজিজ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এসএমসিসিআই’র ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসএমসিসিআই’র পরিচালনা পরিষদের সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, পরিচালক মো. মাহবুবুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, দিলওয়ার হোসেন, মো. কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস, মো. জিল্লুর রহমান সুমন, সদস্য সাহেদ আহমদ, মো. সাবুল মিয়া, আব্দুল কাদের ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় এসএমসিসিআই’র পক্ষ থেকে সভাপতি খায়রুল হোসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারকে থেকে ধন্যবাদ পত্র প্রদান করেন। এছাড়াও পাকিস্তানের হাই কমিশনার ও প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানিয়ে চেম্বারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাণনা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার এসএমসিসিআই এর পরিচালনা পরিষদকে আতিথিয়তা ও সম্মাণনা প্রদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হবে। তিনি দুই অঞ্চলের বিনিয়োগকারীদের মধ্যে বি টু বি সভার মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনের উদ্যোগের প্রস্তাব করেন। তিনি সিলেটের ব্যবসায়ীদের পাকিস্তান সফরের আহবান জানান এবং এ ব্যাপারে পাকিস্তান হাই কমিশন সর্বাত্মক সহযোগীতা করবে বলে আশ্বাস দেন।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা