admin
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
স্টাফ রিপোর্টার
সিলেট সিটি করপোরেশন (সিসিক) যেন এক গোলকধাঁধা। কারো কাছে এটি জনসেবার কেন্দ্র, আবার কারো কাছে কেবলই ‘টাকার মেশিন’। দীর্ঘ ১৮ মাসের স্থবিরতা, অনিয়ম আর প্রশাসনিক শূন্যতা কাটিয়ে অবশেষে রাজনৈতিক নেতৃত্বের হাতে এলো নগর ভবনের চাবিকাঠি। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীর মনে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি তার সামনে দৃশ্যমান হচ্ছে পাহাড়সম চ্যালেঞ্জ।
দায়িত্ব পালনের প্রথম দিনেই সিসিকের দাপ্তরিক বিশৃঙ্খলার চিত্র ফুটে ওঠে। নির্ধারিত সময়ের আগে প্রশাসক কার্যালয়ে পৌঁছালেও দেখা যায় অধিকাংশ দপ্তর কর্মকর্তা-কর্মচারীশূন্য। সাবেক তিন মেয়রের আমলে গড়ে ওঠা শক্তিশালী ‘নিজস্ব সিন্ডিকেট’ এখনো নগর ভবনের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান। এই সিন্ডিকেটের আশীর্বাদপুষ্ট অন্তত অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ রয়েছে। এই প্রভাবশালী চক্রের লাগাম টেনে ধরা এবং অফিসিয়াল চেইন অব কমান্ড ফিরিয়ে আনাই হবে কাইয়ূম চৌধুরীর প্রথম ও প্রধান পরীক্ষা।
পট পরিবর্তনের পর সিলেটের বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো থমকে গিয়েছিল। যদিও বর্তমান সরকারের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপে কিছু কাজ শুরু হয়েছে, তবে নগরের বর্ধিত ১৫টি ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম এখনো তিমিরে। আয়তনে দ্বিগুণ হওয়া এই বিশাল নগরের উন্নয়ন কাজকে বেগবান করা নতুন প্রশাসকের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বর্তমান ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ারের দক্ষতা ও স্বচ্ছতা নিয়ে নগর পরিকল্পনাবিদদের মনে প্রশ্ন থাকায় কারিগরি বিভাগকে সচল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় বর্তমানে সিসিক চলছে সচিব ও কর্মকর্তাদের ওপর ভর করে। ফলে সাধারণ একটি নাগরিকত্ব সার্টিফিকেট পেতেই নাগরিককে দুই সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। জনপ্রতিনিধিবিহীন এই প্রশাসনিক ব্যবস্থায় সরাসরি জনসেবা নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ের সমস্যা দ্রুত সমাধান করা কাইয়ূম চৌধুরীর জন্য বড় অন্তরায় হতে পারে।
গেল ১৮ মাসে নগরবাসীকে সবচেয়ে বেশি ভুগিয়েছে মশা। নামমাত্র মশক নিধন কার্যক্রম আর বাজেটের দোহাই দিয়ে দায় সেরেছে সংশ্লিষ্ট বিভাগ। সামনেই বর্ষা মৌসুম। সামান্য বৃষ্টিতেই সিলেট নগরী তলিয়ে যাওয়ার পুরনো ক্ষত এখনো সারেনি। ছড়া ও খাল পরিষ্কারের কাজ শুরু হলেও তদারকির অভাবে তা মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে না পারলে জনরোষের মুখে পড়ার শঙ্কা রয়েছে।
দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ূম চৌধুরী কঠোর বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী যেখানে সময়মতো অফিসে আসেন, সেখানে কর্মকর্তাদের দেরি করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “নাগরিক সেবা বাড়ানোই আমার প্রথম চ্যালেঞ্জ।” সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পিএস হিসেবে উন্নয়নের নাড়ি-নক্ষত্র জানা এই অভিজ্ঞ সংগঠক কি পারবেন সিলেট নগর ভবনের হারানো পথ খুঁজে দিতে? উত্তর মিলবে সময়ের ব্যবধানে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন