admin
প্রকাশিত: 2:22 PM, September 9, 2026
পূবালী ব্যাংক পিএলসি দরগাগেইট শাখা, সিলেটের উদ্যোগে ‘ক্যাশলেস দরগাগেইট’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ডিজিটাল ব্যাংকিং সেবা প্রসারে কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনা পরিপালনের অংশ হিসেবে এ ক্যাম্পেইন বুধবার হযরত শাহজালাল (র:) এর মাজার রোডে অনুষ্ঠিত হয়।
দুপুরে ফিতা কেটে দিনব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সিলেট পূর্বাঞ্চলের এজিএম মো. মাহবুব আহসান এবং দরগাগেইট শাখা প্রধান ও এজিএম মোসা. মাকসুদা বেগমসহ অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত বিশ্বের সংগে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। বাড়ছে ব্যাংকিং সেবার পরিধি। উন্নত প্রযুক্তির ছোঁয়া লেগেছে ব্যাংকিং সেবায়ও। ‘বাংলা কিউআর’, ‘পজ ম্যাশিন’, ‘ডেবিট/ক্রেডিট কার্ড’ ইত্যাদির ব্যবহার সরকার ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের পরিকল্পনাকে তরান্বিত করবে বলে তাঁরা মত প্রকাশ করেন। ক্যাম্পেইনে উপস্থিত গ্রাহকবৃন্দকে ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষনিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকের অ্যাপ রেজিস্ট্রেশন, বায়োমেট্রিক রেজস্ট্রেশন, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদন সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের চৌকিদেখী শাখার ব্যবস্থাপক রাসেন্দ্র রায়, দরগাগেইট ইসলামিক উইন্ডোর ব্যবস্থাপক মো: আমিনুজ্জামান খান, দরগাগেইট শাখার অপারেশন ম্যানেজার মো: বদর উদ্দিন, এসপিও বিনায়ক চক্রবর্তী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার
মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া
স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল
বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী
রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা
শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা